ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ট্রাম্প-পুতিন বৈঠক , ভারতের ওপর শুল্ক আরও বাড়তে পারে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৮-২০২৫ ১২:২৫:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৫ ১২:২৫:০৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪০ বার পঠিত
ট্রাম্প-পুতিন বৈঠক , ভারতের ওপর শুল্ক আরও বাড়তে পারে ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আসন্ন বৈঠককে কেন্দ্র করে ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের সম্ভাবনা আবারও আলোচনায় এসেছে। ইতোমধ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হলেও পরিস্থিতি অনুকূলে না এলে এই হার আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। স্থানীয় সময় বুধবার (১৩ আগস্ট) ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রাশিয়ার তেল কেনা নিয়ে বিরোধ মীমাংসা না হলে নতুন করে শুল্ক বা নিষেধাজ্ঞা জারি হতে পারে।
 

বেসেন্ট জানান, রাশিয়ার তেল আমদানির কারণে সম্প্রতি ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে, যা ট্রাম্পের স্বাক্ষরিত নির্বাহী আদেশে কার্যকর হয়েছে। এ সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য ভারতকে ২১ দিনের সময় দেওয়া হলেও তা এখনো শেষ হয়নি। এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল, ফলে মোট শুল্ক দাঁড়িয়েছে ৫০ শতাংশে।
 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, ট্রাম্প-পুতিন বৈঠকে ইতিবাচক সমাধান না হলে এই শুল্ক আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ট্রাম্প নিজেও জানিয়েছেন, পুতিনের সঙ্গে বৈঠক ব্যর্থ হওয়ার সম্ভাবনা প্রায় ২৫ শতাংশ। তবে ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের ‘আন্তরিক প্রচেষ্টা’র প্রশংসা করেছেন পুতিন। রুশ বার্তা সংস্থা তাসের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকের শুরুতে পুতিন বলেন, “বর্তমান মার্কিন প্রশাসনের সঙ্গে আমরা কোন অবস্থানে আছি, তা স্পষ্ট করতেই এই আলোচনা।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।