ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপরে, লালমনিরহাটে সাত হাজার পরিবার পানিবন্দি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০৯:১৫:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০৯:১৭:০৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৩ বার পঠিত
তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপরে, লালমনিরহাটে সাত হাজার পরিবার পানিবন্দি ছবি সংগৃহীত

টানা বৃষ্টি ও উজানের ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি ব্যারাজের ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে, যা দুই দিন ধরে অব্যাহত রয়েছে। এতে জেলার হাতীবান্ধা, কালিগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার ২০টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। প্রায় সাত হাজার পরিবার পানিবন্দি হয়ে আছে; ডুবে গেছে রোপা আমন ক্ষেত, গ্রামীণ সড়ক ও পুকুরের মাছ। কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে, আর অনেকে গৃহপালিত পশু নিয়ে আশ্রয় নিয়েছে বাঁধ ও উঁচু স্থানে।

বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যারাজের ৪৪টি জলকপাট খোলা রাখা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, আগামী দুই দিন ভারী বর্ষণ ও উজানের ঢল অব্যাহত থাকতে পারে, যা লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা ও কুড়িগ্রামে স্বল্পমেয়াদি বন্যার ঝুঁকি বাড়াবে। বন্যা সতর্কতা কেন্দ্রের তথ্যানুযায়ী, কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে এবং ধরলা নদীর শিমুলবাড়ি পয়েন্টে ১০ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে।

প্লাবিত এলাকার মধ্যে রয়েছে পাটগ্রামের গড্ডিমারী, দোয়ানী, ছয়আনী, সানিয়াজান, সিঙ্গামারি, সিন্দুর্না, হলদিবাড়ী, ডাউয়াবাড়ী; কালীগঞ্জের ভোটমারী, শৈইলমারী, নোহালী; আদিতমারীর মহিষখোচা, গোবর্ধন, কালমাটি, বাহাদুরপাড়া, পলাশি এবং সদর উপজেলার ফলিমারী, খুনিয়াগাছ, কুলাঘাট, মোগলহাট, রাজপুর, বড়বাড়ী ও গোকুন্ডা ইউনিয়ন। স্থানীয়রা অভিযোগ করেছেন, নদীর গতিপথে সোলার প্যানেল স্থাপনের ফলে পানি লোকালয়ে ঢুকে বাঁধ ও বসতভিটায় চাপ সৃষ্টি করছে।

দক্ষিণ ভোটমারীর বাসিন্দা শাহ আলম জানান, পানির এই চাপ অব্যাহত থাকলে বসতভিটা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। পাউবোর নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার রায় জানিয়েছেন, উজানে বৃষ্টি অব্যাহত থাকায় আগামী দুদিন নদীর পানি বিপৎসীমার ওপরেই প্রবাহিত হতে পারে এবং ঝুঁকিপূর্ণ বাঁধগুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে। জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন শেষে দ্রুত ত্রাণ সহায়তা বিতরণ করা হবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।