ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

কক্সবাজারে বিজিবির অভিযানে জব্দ ১৩২১ কোটি টাকার মাদক ধ্বংস

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০২:০৩:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০২:০৩:০৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
কক্সবাজারে বিজিবির অভিযানে জব্দ ১৩২১ কোটি টাকার মাদক ধ্বংস

কক্সবাজার সীমান্তে পরিচালিত মাদকবিরোধী অভিযানে জব্দ হওয়া প্রায় ১ হাজার ৩২১ কোটি ৯০ লাখ টাকার বেশি মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার বিজিবির রামু সেক্টরের উদ্যোগে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) প্রশিক্ষণ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মাদক পুড়িয়ে, পিষে ও নষ্ট করে ধ্বংস করা হয়।
 

ধ্বংস করা মাদকের মধ্যে ছিল ২ কোটি ৩৩ হাজার ৯৪৯ পিস ইয়াবা, ১৪০ দশমিক ৪৯ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২৫ দশমিক ৯৯৮ কেজি হেরোইন, ৪ দশমিক ৪০৫ কেজি কোকেন, ৫২ দশমিক ৮ কেজি গাঁজা, ৪ কেজি আফিম, ৬১ হাজার ৪৯১ ক্যান বিয়ার, ২২ হাজার ১৫৫ বোতল বিভিন্ন ধরনের মদ, ২ বোতল হুইস্কি, ১ হাজার ৭৯৯ লিটার বাংলা মদ, ১৬৯ বোতল ফেন্সিডিল, ১৯২ ক্যান কমান্ডো এনার্জি ড্রিংক, ৫৪০ কৌটা বার্মিজ জর্দা, ৩ লাখ ৩৭ হাজার ৬৪২ প্যাকেট সিগারেট এবং ৮০০ পিস ‘টার্গেট’ নামের ট্যাবলেট।
 

অনুষ্ঠানে বিজিবির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আকছার খান বলেন, মাদক সামাজিক অবক্ষয়, জননিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য এক নীরব ঘাতক। বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত দিয়ে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির কক্সবাজার রিজিয়ন অগ্রণী ভূমিকা রাখছে। তিনি জানান, স্বরাষ্ট্র উপদেষ্টার সাম্প্রতিক নির্দেশনার পর বিজিবি মাদকবিরোধী অভিযানে আরও জোরদার ভূমিকা পালন করছে এবং মহাপরিচালকের দিকনির্দেশনায় এসব কার্যক্রম আরও গতিশীল হয়েছে।
 

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় গোয়েন্দা কার্যক্রম ও নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে বিজিবি। মাদকমুক্ত বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
 

অনুষ্ঠানে বিজিবি রামু সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান, কক্সবাজারের পুলিশ সুপার সাইফুদ্দিন শাহীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীদুল আলম, বিচার বিভাগীয় কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী এবং বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
 

বিজিবির তথ্য অনুযায়ী, গত বছর রামু সেক্টরের আওতাধীন ব্যাটালিয়নসমূহের অভিযানে ২ হাজার ৬৯৩ জনকে গ্রেপ্তার এবং মোট ২ হাজার ২১৬ কোটি টাকার মাদকদ্রব্য জব্দ করা হয়, যার মধ্যে প্রায় ৮৯৫ কোটি টাকার মাদক থানায় হস্তান্তর করা হয়।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।