ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

নিটোরে নোংরা পরিবেশ ও অতিরিক্ত টাকা দাবি, রোগীদের অভিযোগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০৯:৩৩:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০৯:৩৩:৫৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫১ বার পঠিত
নিটোরে নোংরা পরিবেশ ও অতিরিক্ত টাকা দাবি, রোগীদের অভিযোগ ছবি সংগৃহীত

রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র (নিটোর) নিয়ে রোগীদের অভিযোগ দীর্ঘদিনের। ড্রেসিং, প্লাস্টার, হুইলচেয়ার বা স্ট্রেচারে রোগী পরিবহন—প্রতিটি ক্ষেত্রেই অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে। জরুরি বিভাগ থেকে শুরু করে অপারেশন থিয়েটার পর্যন্ত নোংরা পরিবেশ ও দুর্গন্ধ রোগী ও স্বজনদের ভোগান্তি বাড়াচ্ছে। হাসপাতালের বাইরের পরিবেশও ভালো নয়; চারপাশে ছড়িয়ে আছে আবর্জনা।

দেশে একই ধরনের বিশেষায়িত হাসপাতাল কম থাকায় প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো রোগী এখানে চিকিৎসা নিতে আসেন। সরেজমিনে দেখা গেছে, বছরের পর বছর অপরিচ্ছন্নতা ও দুর্বল নজরদারির কারণে হাসপাতাল কম্পাউন্ডে ও আশপাশে আবর্জনার স্তূপ জমে আছে। মেঝেতে পড়ে আছে খাবার ও চিকিৎসা বর্জ্য। শৌচাগারের নোংরা পানি চুইয়ে ঢুকছে নিচতলার ওয়ার্ডে, যেখানে ভর্তি রোগীরা খাবার খাচ্ছেন। রোগীরা জানান, পরিচ্ছন্নতাকর্মীদের উদাসীনতায় দুর্গন্ধ সহ্য করা কঠিন হয়ে উঠেছে।

অপারেশন থিয়েটারের পাশের করিডোরও অপরিচ্ছন্ন; এমনকি রক্ত সঞ্চালনের পর ব্যবহৃত ব্লাড ব্যাগ দিনভর গ্রিলে ঝুলে থাকতে দেখা যায়। রোগীরা অভিযোগ করেন, হাসপাতালের সীমানায় প্রবেশের পর থেকেই বিভিন্ন সেবায় বাড়তি টাকা দিতে হয়।

সম্প্রতি দায়িত্ব গ্রহণ করা নিটোরের পরিচালক অধ্যাপক আবুল কেনান জানান, পরিচ্ছন্নতাকর্মী থাকলেও তা প্রয়োজনের তুলনায় কম। তিনি বলেন, “পরিচ্ছন্নতার কাজ হচ্ছে, তবে কর্মীর ঘাটতি রয়েছে। অনৈতিক কিছু পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া আছে।”

স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিক বিভাগের পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান বিষয়টি স্বীকার করে বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি। নিটোরের ব্যর্থতা থাকলে তা দেখা হবে। তিনি জানান, পরিবেশ উন্নয়ন ও সেবার মানোন্নয়নে মনিটরিং টিম গঠন এবং রোগীদের অভিযোগ আমলে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।