ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

নিয়মিত শিক্ষাপর্ব সমাপ্ত হওয়া শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ বিশ্ববিদ্যালয় প্রশাসনের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০২:২৮:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০২:২৮:৪১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
নিয়মিত শিক্ষাপর্ব সমাপ্ত হওয়া শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ছবি স্বত্ত্ব : লেখক
লেখক: ইরফান ইবনে আমিন পাটোয়ারী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

প্রভোস্ট কমিটির বিশেষ সুপারিশের প্রেক্ষিতে গতকাল (১০ আগস্ট ২০২৫) অনুষ্ঠিত হওয়া জরুরি প্রশাসনিক সভায় বিশ্ববিদ্যালয়ে নিয়মিত শিক্ষাপর্ব সম্পন্ন হয়েছে, এমন শিক্ষার্থীদের আগামী ১৬ আগস্ট, ২০২৫ তারিখ পূর্বাহ্নের মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। 
 
প্রভোস্ট কমিটির সভাপতির নেতৃত্বে সকল প্রভোস্টকে এই সিদ্ধান্ত কার্যকরের অনুরোধ করা হয়েছে। উক্ত সময়ের মধ্যে হল ত্যাগ না করলে, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিধি মোতাবেক কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা যায়।
 
গত ০৪ আগস্ট, ২০২৫ তারিখ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী, গতকাল (১০ আগস্ট ২০২৫) গণরুম, গেস্টরুম, র‌্যাগিং, বুলিং (অনলাইন/সাইবার) সংক্রান্ত অপরাধমূলক কর্মকাণ্ড রোধে দ্রুততম সময়ের মধ্যে শাস্তির সুপারিশসমূহ অর্ন্তভুক্ত করে; বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য প্রণীত শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। 
 
এ উপলক্ষে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদের সভাপতিত্বে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. ছালেহ আহাম্মদ খান, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. নাসরীন সুলতানা, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিন, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রেজাউল রকিব এবং জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মৃধা মো. শিবলী নোমানকে সদস্য ও ডেপুটি রেজিস্ট্রার মো. মাহতাব-উজ-জাহিদকে সদস্য সচিব হিসেবে অন্তর্ভুক্ত করে ১২ সদস্য বিশিষ্ট উচ্চক্ষমতাসম্পন্ন একটি কমিটি গঠন করা হয়েছে।
 
একইসাথে, প্রশাসনিক সভায় বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল ও একাডেমিক ভবনে গণরুম, গেস্টরুম, র‌্যাগিং, বুলিং (অনলাইন/সাইবার) সংক্রান্ত অভিযোগ জমা দেওয়ার জন্য অনতিবিলম্বে অভিযোগ বক্স স্থাপন করার জন্য প্রভোস্ট ও অফিস প্রধানদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।