ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

বিমান চলাচল বাড়লেও দুর্যোগ ব্যবস্থাপনায় রয়ে গেছে সংকট

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ১২:১৫:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ১২:১৯:৫২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫১ বার পঠিত
বিমান চলাচল বাড়লেও দুর্যোগ ব্যবস্থাপনায় রয়ে গেছে সংকট ছবি সংগৃহীত

দেশের আকাশে বিমান চলাচল বাড়লেও সংকটে দুর্যোগ ব্যবস্থাপনা। এজন্য জাতীয় পর্যায়ে ইমারজেন্সি সেবা কাঠামো গড়ে তোলা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিমানবন্দর কেন্দ্র করে যেকোনো দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমানবাহিনীর দায়িত্ব থাকলেও সক্ষমতার অভাব রয়েছে বলে মনে করেন তারা।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দ্যা বাংলাদেশ মনিটর আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব বিষয়ে কথা বলেন। তাদের মতে, সিদ্ধান্ত বাস্তবায়নে সমন্বয়হীনতা রয়েছে সরকারি দফতরগুলোর।
দেশের আকাশ পথসহ অন্য যে কোনো জাতীয় দুর্যোগে কোন সংস্থা আগে বা পরে বা কীভাবে কাজ করবে, তার সুনির্দিষ্ট কোনো গাইডলাইন নেই রাষ্ট্রীয়ভাবে। যা অনেক সময়ই জটিলতা তৈরি করে দুর্যোগ পরবর্তী কার্যক্রমে। সম্প্রতি ঢাকায় বিমান দুর্ঘটনার পর একই চিত্র পেয়েছেন খাত সংশ্লিষ্টরা।
 
এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার এভিয়েশন খাতের ঝুঁকি ও মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক এক সেমিনারের আয়োজন করে দ্যা বাংলাদেশ মনিটর। এতে বক্তারা বলেন, নগরকে নিরাপদ করতে প্রয়োজন আইনের বাস্তবায়ন। জরুরিভাবে গঠন করতে হবে জাতীয় দুর্যোগ সেবা কাঠামো।
 
সেমিনারে বাংলাদেশ বিমানবাহিনীর পক্ষ থেকে দুর্যোগে সর্বাত্মক সেবা দেয়ার কথা জানানো হয়। কিন্তু সম্প্রতি বিমান দুর্ঘটনায় অপারেশনে অনেক দুর্বলতার তথ্য তুলে ধরেন বিশেষজ্ঞরা।
 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।