ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই

ডিসেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল, প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট প্রস্তুতি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ১১:০৫:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ১১:০৫:২১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩০ বার পঠিত
ডিসেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল, প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট প্রস্তুতি
আগামী ডিসেম্বরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
 
তিনি বলেন, সেপ্টেম্বরে প্রবাসী ভোটারদের জন্য ভোটার এডুকেশন কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আচরণবিধিমালা চূড়ান্ত করা হয়েছে।
 
প্রবাসীদের ভোটগ্রহণ প্রসঙ্গে কমিশনার সানাউল্লাহ বলেন, প্রার্থীর নাম ছাড়াই শুধু প্রতীকসহ ব্যালট পাঠানো হবে। ব্যালট যাবে বাংলাদেশ পোস্ট অফিসের মাধ্যমে। সময় বাঁচাতে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে কোনো আসনে প্রার্থী একক থাকলে সেখানে প্রবাসীদের পোস্টাল ব্যালট বন্ধ করে দেওয়া হবে।
 
প্রতিটি এক লাখ প্রবাসী ভোটারের জন্য ছয় থেকে সাত কোটি টাকা খরচ হবে বলে জানান তিনি। ভোটার তালিকা আইনে বলা আছে, ৩১ অক্টোবর পর্যন্ত যাঁরা ভোটার হবেন, তাঁরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।
 
প্রবাসীদের ভোটদানে রেজিস্ট্রেশনের জন্য তিন সপ্তাহ সময় নির্ধারণ করা হবে। দেশে আইনি হেফাজতে থাকা ব্যক্তি, সরকারি কর্মচারী এবং নির্বাচনের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।
 
এদিকে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করেছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বুধবার নির্বাচন কমিশনকে পাঠানো এক চিঠিতে ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে রমজানের আগে নির্বাচন সম্পন্ন করার অনুরোধ জানানো হয়।
 
চিঠিতে উল্লেখ করা হয়, নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর হয় সে লক্ষ্যে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।