ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

৮ বছর পর ‘সিডরম্যান’ জয়দেব দত্ত হত্যার মামলা, অভিযুক্ত ১৪ জন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ১০:৫৫:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ১০:৫৫:০৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৪ বার পঠিত
৮ বছর পর ‘সিডরম্যান’ জয়দেব দত্ত হত্যার মামলা, অভিযুক্ত ১৪ জন ‘সিডরম্যান’ খ্যাত জয়দেব দত্ত। ছবি সংগৃহীত
বরগুনার তালতলী উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) ইউনিট প্রধান ও ওয়্যারলেস অপারেটর, ‘সিডরম্যান’ খ্যাত জয়দেব দত্তের মৃত্যুর আট বছর পর অবশেষে তার ছেলের করা হত্যা মামলায় ১৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।
 
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে বরগুনার আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন নিহতের ছেলে প্রসেনজিং দত্ত। আদালতের বিচারক ইফতি হাসান ইমরান মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।
 
মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন জয়দেব দত্তের শ্যালক অ্যাডভোকেট সঞ্জীব দাস, তালতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক সভাপতি রেজবী উল কবির জোমাদ্দার, সাবেক চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ তৌফিকুজ্জামান তনু, বড়বগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন ওরফে আলম মুন্সী এবং নিশানবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দুলাল ফরাজীসহ মোট ১৪ জন।
 
২০১৭ সালের ৫ আগস্ট তালতলী উপজেলার বড়বগী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সিপিপির ওয়্যারলেস অপারেটর কক্ষ থেকে জয়দেব দত্তের মরদেহ উদ্ধার করে পুলিশ। কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল বলে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। তখন ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রচার করা হয়।
 
মামলার বাদী প্রসেনজিং দত্ত অভিযোগ করেন, তার বাবার তালতলী উপজেলা শহরে প্রায় কোটি টাকার বসতবাড়ি ও ব্যবসা ছিল। আসামিরা এসব সম্পত্তি দখলের জন্যই তার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা হিসেবে উপস্থাপন করেন।
 
জয়দেব দত্ত ২০০৭ সালের প্রলয়ংকারী ঘূর্ণিঝড় সিডরের সময় জীবন ঝুঁকিতে ফেলে আগাম বার্তা প্রচার করে বহু মানুষের জীবন রক্ষা করেছিলেন। এ কাজের জন্য তিনি দেশ-বিদেশে প্রশংসিত হন এবং বিখ্যাত টিভি অনুষ্ঠান ‘ইত্যাদি’ থেকে ‘সিডরম্যান’ উপাধিতে ভূষিত হন।
 
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম হাওলাদার জানান, আদালত পিবিআইকে নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।