ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

সংসদ নির্বাচন নিয়ে মাঠপর্যায়ে মতবিনিময়ে রংপুর যাচ্ছেন সিইসি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ১২:১৪:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ১২:১৫:০৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৩ বার পঠিত
সংসদ নির্বাচন নিয়ে মাঠপর্যায়ে মতবিনিময়ে রংপুর যাচ্ছেন সিইসি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।ছবি সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে মতবিনিময় সভায় অংশ নিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন আগামী ৮ থেকে ১০ আগস্ট রংপুর সফর করবেন।

আজ বুধবার সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশরাফুল আলম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আগামী ৮ আগস্ট শুক্রবার বেলা সোয়া ১২টায় সিইসি রংপুর সার্কিট হাউজে পৌঁছাবেন। সেখানে জুম্মার নামাজ আদায় এবং অবস্থান করবেন। ৯ আগস্ট শনিবার সকাল ১০টায় রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে তিনি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রংপুর অঞ্চল, রংপুর অঞ্চলের সকল অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা বা জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।’

বিকেল সাড়ে ৩টায় রংপুরের বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার, ডিআইজি রংপুর রেঞ্জ, পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ, সেক্টর কমান্ডার, বিজিবি রংপুর, আনসার ও ভিডিপির উপ-মহাপরিচালক, র‌্যাব-১৩ এর অধিনায়ক, কর্নেল জিএস, ডিজিএফআই, অতিরিক্ত পরিচালক, এনএসআই, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, রংপুর অঞ্চল, রংপুর বিভাগের সকল জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন তিনি।

এরপর ১০ আগস্ট রোববার সকাল সাড়ে ৯টায় তিনি সৈয়দপুর বিমানবন্দর থেকে হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।