ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

ঢাকায় ছোটপর্দার অভিনেতা সিদ্দিককে মারধর করে পুলিশের কাছে সোপর্দ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৬-২০২৫ ০৬:১৬:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৫ ০৬:১৬:১৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪২ বার পঠিত
ঢাকায় ছোটপর্দার অভিনেতা সিদ্দিককে মারধর করে পুলিশের কাছে সোপর্দ

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিককে ঢাকার কাকরাইল এলাকায় একদল যুবকের দ্বারা প্রকাশ্যে মারধরের ঘটনা ঘটেছে। ঘটনার একাধিক ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায়, ছেঁড়া জামাকাপড়ে সিদ্দিককে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং এক পর্যায়ে তার ওপর শারীরিক হামলা চালানো হচ্ছে। এ সময় তাকে ঘিরে থাকা যুবকরা ‘আওয়ামী লীগের দোসর’ বলে স্লোগান দিচ্ছিলেন।

ঘটনার পর তাকে ঢাকার রমনা থানায় নিয়ে গিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করে রমনা থানার অফিসার ইনচার্জ (অপারেশনস) আতিকুল আলম গণমাধ্যমকে জানান, “প্রায় ৪০ মিনিট আগে একদল বিক্ষুব্ধ জনতা সিদ্দিককে আমাদের হেফাজতে দিয়েছে। বর্তমানে তিনি থানায় আছেন।”

ঘটনার সময়কার এক ভিডিওতে এক ব্যক্তিকে ধারাভাষ্য দিতে শোনা যায়, “আমরা সিদ্দিককে, আওয়ামী লীগের একজন দালালকে পুলিশে হস্তান্তর করছি।” তবে মারধরকারী যুবকরা কোনো রাজনৈতিক দলের কর্মী কিনা—তা এখনো নিশ্চিত নয়।

সিদ্দিকের রাজনীতিতে সম্পৃক্ততার ইতিহাস রয়েছে। তিনি আওয়ামী লীগ সরকারের সময় গুলশান এবং টাঙ্গাইল-৩ (মধুপুর) আসন থেকে একাধিকবার সংসদ নির্বাচনের মনোনয়ন চেয়েছিলেন।

সিদ্দিক বাংলাদেশের টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ। তবে সাম্প্রতিক সময়ে তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে প্রকাশ্যে মতামত দিয়ে আলোচনায় ছিলেন। তার বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ কী কারণে এতটা তীব্র হয়ে উঠেছে, তা এখনো স্পষ্ট নয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং সিদ্দিকের নিরাপত্তা ও অভিযোগ দু’টো বিষয়ই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।