ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

৫ আগস্ট মানিক মিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: যান চলাচলে নিয়ন্ত্রণ জারি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০৫:৫৫:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০৫:৫৫:৪৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪ বার পঠিত
৫ আগস্ট মানিক মিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: যান চলাচলে নিয়ন্ত্রণ জারি

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ৫ আগস্ট মঙ্গলবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো অনুষ্ঠিত হবে। এজন্য ওই এলাকায় যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
 

সোমবার (৪ আগস্ট) বিকেলে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত জাতীয় সংসদ ভবন এলাকা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রচুর জনসমাগম হবে। ফলে খেজুর বাগান ক্রসিং থেকে অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত পর্যন্ত অংশে যান চলাচল বন্ধ থাকবে।

ডাইভারশন ও বিকল্প রুট:

  • আড়ং ক্রসিং: মিরপুর রোড দিয়ে উত্তর ও দক্ষিণ থেকে আগত যানবাহনকে বিকল্প পথে চলাচল করতে হবে।

  • খেজুর বাগান ক্রসিং: এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে আসা যানবাহন ডানে মোড় নিয়ে লেক রোড ব্যবহার করবে।

  • ফার্মগেট: যানবাহন বিজয় সরণি, লেক রোড হয়ে চলাচল করবে।

  • গণভবন ক্রসিং: মিরপুর রোড হয়ে আগত যানবাহনকে লেক রোড হয়ে যেতে হবে।

  • সৈয়দ মাহবুব মোর্শেদ সড়ক: আগারগাঁও থেকে শিশু মেলা পর্যন্ত এই সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
     

পার্কিং ব্যবস্থা:

অনুষ্ঠানে আগতদের নিজস্ব বা ভাড়া করা যানবাহন আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলা মাঠে পার্কিং করতে অনুরোধ করেছে ডিএমপি।

ডিএমপি নগরবাসীকে অনুষ্ঠানস্থলসংলগ্ন সড়কগুলো এড়িয়ে বিকল্প রুট ব্যবহারের অনুরোধ জানিয়েছে এবং যানজট এড়াতে সহযোগিতা কামনা করেছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।