ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানে জনসমাগম: আটটি ট্রেনে ঢাকায় আনা হবে ছাত্র-জনতা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ১০:০৩:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ১০:০৩:০৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৮ বার পঠিত
‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানে জনসমাগম: আটটি ট্রেনে ঢাকায় আনা হবে ছাত্র-জনতা ছবি সংগৃহীত

'জুলাই অভ্যুত্থান' এর বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানে অংশগ্রহণ নিশ্চিত করতে দেশের বিভিন্ন জেলা থেকে ছাত্র ও জনসাধারণকে ঢাকায় আনার জন্য আটটি বিশেষ ট্রেন ভাড়া করেছে সরকার। এই আয়োজনের জন্য ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রায় ৩০ লাখ ৪৬ হাজার টাকা, যা বহন করবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

রেলওয়ে সূত্র জানায়, ৩ আগস্ট (রোববার) জুলাই গণঅভ্যুত্থান অধিদফতর থেকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে ট্রেন ভাড়ার আবেদন পাঠানো হয়। এরপর রেলপথ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।

বর্ষপূর্তির দিনে, অর্থাৎ ৫ আগস্ট দিনব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৫টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ‘জুলাই ঘোষণাপত্র’ উপস্থাপন করবেন। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও উপস্থিত থাকবেন।

রেলওয়ে মন্ত্রণালয় জানিয়েছে, বিশেষ ট্রেনগুলো নির্ধারিত ভাড়ায় পরিচালিত হবে এবং এটি নিয়মিত রেলসেবায় কোনো বিঘ্ন সৃষ্টি করবে না।

ট্রেন ভাড়ার খরচ ও আসন বিবরণ:

উৎস জেলা কোচ আসন খরচ (টাকা)
চট্টগ্রাম ১৬ ৮৯২ ৭,০০,০০০+
জয়দেবপুর ৮ ৭৩৬ ৭২,৫০০
নারায়ণগঞ্জ ১০ ৫১০ ৫৬,৫০০
নরসিংদী ১২ ৬৫২ ৯৫,০০০
সিলেট ১১ ৫৪৮ ৩.২৩ লাখ
রাজশাহী ৭ ৫৪৮ ৪.৮৫ লাখ
রংপুর ১৪ ৬৩৮ ১০.৫ লাখ
ভাঙা ৭ ৬৭৬ ২.৬১ লাখ
 

সমালোচনার জবাবে রেল সচিব ফাহিমুল ইসলাম বলেন, “যেমন রাজনৈতিক দলগুলো ট্রেন ভাড়া নেয়, তেমনি এবার সরকারের একটি মন্ত্রণালয়ের অনুরোধে ট্রেন ভাড়া দেওয়া হয়েছে। যেহেতু খরচ বহন করা হচ্ছে, রেল কর্তৃপক্ষ এতে কোনো আপত্তি করেনি।”

রেলওয়ের নিয়ম অনুযায়ী, এ ধরনের বিশেষ ট্রেন ভাড়ার ক্ষেত্রে সাধারণত ৩০ শতাংশ অতিরিক্ত ভাড়া নেওয়া হয়।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।