ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাজির সাবেক আইজিপি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ১০:২৪:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ১১:২১:৩৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮১ বার পঠিত
হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাজির সাবেক আইজিপি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ছবি : সংগৃহীত
জুলাই অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আদালতে হাজির হয়েছেন রাজসাক্ষী মামুন।



রোববার (৩ আগস্ট) সকাল ১০টায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আনা হয়। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ সাক্ষ্যগ্রহণ করছেন।


গত ১০ জুলাই এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল এবং মামুনকে ‘অ্যাপ্রুভার’ হিসেবে গৃহীত করেন। মামলায় আজ সূচনা বক্তব্যের দিন ধার্য ছিল এবং সাক্ষ্যগ্রহণ বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

 

এই মামলায় পাঁচটি গুরুতর অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে রয়েছে—গণভবনে উসকানিমূলক বক্তব্য, হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ, নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ ও হত্যাকাণ্ড, নিরীহ ব্যক্তিদের পুড়িয়ে হত্যা, এবং শীর্ষ পর্যায়ের নেতৃত্ব থেকে এসব নির্দেশনার দায় স্বীকারযোগ্য হওয়া।
 

প্রসিকিউশন বলছে, এসব অপরাধের ফলে ১,৫০০ জন নিহত ও প্রায় ২৫,০০০ জন আহত হন। আরও উল্লেখযোগ্য অভিযোগ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, চানখাঁরপুল, আশুলিয়া ও রংপুরে সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে।
 

এ মামলার বাইরে শেখ হাসিনার বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে। এর মধ্যে একটি আদালত অবমাননার মামলায় তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং অন্য দুটি মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য রয়েছে যথাক্রমে ১২ ও ২৪ আগস্ট।
 

এই মামলাগুলো ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে দায়ের হয়, যা বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।