ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই

গ্রাফিতি ফ্যাসিবাদের পুনরুত্থানে বাধা হয়ে দাঁড়াবে: উপদেষ্টা আসিফ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৮-২০২৫ ০১:২৩:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৫ ০১:২৭:০৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
গ্রাফিতি ফ্যাসিবাদের পুনরুত্থানে বাধা হয়ে দাঁড়াবে: উপদেষ্টা আসিফ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, দেয়ালে আঁকা গ্রাফিতি ফ্যাসিবাদের পুনরুত্থানের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ হিসেবে কাজ করবে।
 
শুক্রবার (১ আগস্ট) রাজধানীর বিজয় সরণিতে জুলাই আর্টওয়ার্কের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এই শিল্পকর্মের মূল উদ্দেশ্য মানুষের শোষণ ও নিপীড়নের চিত্র ফুটিয়ে তোলা।
 
তিনি বলেন, “মানুষ বলে দেয়ালেরও কান আছে, কিন্তু চব্বিশের জুলাইয়ে দেয়ালগুলো প্রতিবাদের কণ্ঠস্বর হয়ে উঠেছিল। ফ্যাসিবাদের আমলে মানুষকে আলাদা করে নিপীড়নের দৃশ্য দেখাতে হয়নি, রাস্তায় বের হলেই তা স্পষ্ট ছিল। এই দেয়ালের গ্রাফিতি আবারও ফ্যাসিবাদের পুনরুত্থানে বাধা হয়ে দাঁড়াবে।”
 
তিনি আরও জানান, স্বপ্নের বাংলাদেশ গড়া একটি দীর্ঘ ও কঠিন সংগ্রাম, তবে সবার সহযোগিতায় তা বাস্তবায়ন সম্ভব হবে।
 
ঢাকা উত্তর সিটি করপোরেশনের সহযোগিতায় কাওরান বাজার এলাকায় ১৬টি পিলারে ফ্যাসিবাদের ১৬ বছরের জুলুম এবং বিজয় সরণি থেকে আগারগাঁও পর্যন্ত ৩৬টি পিলারে জুলাই অভ্যুত্থান স্মরণে গ্রাফিতি আঁকা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।