ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

গাজার সংকটে ইসরাইল আন্তর্জাতিক বিচ্ছিন্নতার মুখে: জার্মান পররাষ্ট্রমন্ত্রী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৮-২০২৫ ০৮:১১:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৫ ০৮:১১:২২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
গাজার সংকটে ইসরাইল আন্তর্জাতিক বিচ্ছিন্নতার মুখে: জার্মান পররাষ্ট্রমন্ত্রী ছবি সংগৃহীত

গাজায় চলমান মানবিক সংকটের পটভূমিতে ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক সমালোচনা ক্রমেই বাড়ছে। এই পরিস্থিতিতে ইসরাইল কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হওয়ার হুমকির মুখে রয়েছে বলে মন্তব্য করেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল। বৃহস্পতিবার (৩১ জুলাই) জেরুজালেমে এক বিবৃতিতে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন।

ওয়াদেফুল বলেন, “ইসরাইলকে এখন এমন বন্ধু, অংশীদার ও সমর্থকদের সন্ধান করতে হবে যারা আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের পাশে থাকবে। কারণ তারা এখন একটি বিপজ্জনক পরিস্থিতির মধ্যে রয়েছে।” তিনি জোর দিয়ে বলেন, যদি কোনো দেশ এই বিচ্ছিন্নতা ঠেকাতে চায়, তাহলে তা জার্মানিই।

জেরুজালেমে পৌঁছানোর পরপরই তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা'রের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে গাজার মানবিক সংকটসহ নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয়।

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার বৈশ্বিক আন্দোলনের প্রেক্ষাপটে, গাজার মানবিক পরিস্থিতি নিয়ে আরও আলোচনা করতে শুক্রবার ওয়াদেফুল পশ্চিম তীরে যাবেন বলেও জানা গেছে।

ইসরাইলি শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনার পর তিনি গাজায় বিরাজমান পরিস্থিতিকে “কল্পনার বাইরে” বলে বর্ণনা করেন। তার মতে, দুর্ভিক্ষের কারণে সম্ভাব্য গণমৃত্যু এড়াতে ইসরাইলকে দ্রুত ও নিরাপদ উপায়ে পর্যাপ্ত মানবিক এবং চিকিৎসা সহায়তা পৌঁছানোর ব্যবস্থা নিতে হবে।

সূত্র: দ্য টাইমস অব ইসরাইল।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।