ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

তাবলিগ জামাতের বিবাদ মেটাতে কমিটি করছে সরকার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ০৮:২৯:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ০৮:২৯:৪০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪১ বার পঠিত
তাবলিগ জামাতের বিবাদ মেটাতে কমিটি করছে সরকার ছবি: সংগৃহীত

তাবলিগ জামাতের বিবদমান দুই পক্ষের সমস্যা মেটাতে সংশ্লিষ্ট দুই পক্ষের প্রতিনিধি নিয়ে একটি কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।  

 


 

তিনি বলেন, ‘একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে এ কমিটি গঠন করা হবে। কমিটিতে দুই পক্ষের প্রতিনিধি থাকবেন। আশা করি এই কমিটির মাধ্যমে উভয় গ্রুপ একটি সমঝোতায় উপনীত হতে পারবে। সামনে সংঘাতের পথ বন্ধ হয়ে যাবে। আমরা এটাই চাচ্ছি।’  

বুধবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে উপদেষ্টা তার কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এসব কথা বলেন। 

 

 

এ সময় তাবলিগের সাদ ও জোবায়েরপন্থী নেতাদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী উপস্থিত ছিলেন।

 

 

এর আগে সকালে তাবলিগ জামাতের দু’গ্রুপের বিদ্যমান বিরোধ মেটাতে দুই গ্রুপের নেতাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র ও ধর্ম উপদেষ্টা। 

আ ফ ম খালিদ হোসেন বলেন, বৈঠকে দুই গ্রুপের শীর্ষ প্রতিনিধিরা ছিলেন। আমরা তাদের চায়ের দাওয়াত দিয়েছিলাম। দুই গ্রুপের মধ্যে সমস্যা তো আছেই সেটা একটা সহনীয় পর্যায়ে আনার জন্য চেষ্টা করছি। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা হয়েছে। আলোচনা হয়েছে। আশা করি নবগঠিত কমিটি দুপক্ষের বিবাদ মেটাতে একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট দিবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।