ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬ , ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১০ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ইরানে গোপনে হামলা চালিয়েছিল আরব আমিরাত, দাবি রিপোর্টে পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর হামলা বন্ধ না হলে ভারতের অখণ্ডতা রক্ষা পাবে না: হেফাজত আমির ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের নতুন বক্তব্য সৌদিতে পৌঁছেছেন ৫১ হাজার ১৯৪ জন বাংলাদেশি হজযাত্রী মধ্যরাতে উত্তাল ইডেন কলেজ: ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে ছাত্রীদের বিক্ষোভ বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত? পাকিস্তানে গাড়ি বোমা হামলায় তিন পুলিশ নিহত জনপ্রিয় নয়, বরং সঠিক সিদ্ধান্ত নিতে বিচারকদের আহ্বান আইনমন্ত্রীর পদত্যাগ করবেন না কিয়ার স্টারমার রাজধানীর বাজারে সবজির দামে আগুন: কেজি ১০০ ছাড়ালো বেশিরভাগ সবজি পশ্চিমবঙ্গে বিজেপি জয়ের পর পুশইনের আশঙ্কা, পঞ্চগড়ের ১৮০ কিমি সীমান্তে বিজিবির সতর্কতা ২৬ দিন পর উৎপাদনে ফিরল ইস্টার্ন রিফাইনারি, সৌদি জাহাজে এল কাঁচামাল কাপ্তাইয়ে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে মাত্র এক ইউনিটে ইরানকে গোপনে ভয়ংকর মারণাস্ত্র সরবরাহ করছে রাশিয়া? ইপিজেডের প্রাইমমুভার শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার বৈশ্বিক তেল সঙ্কটের কবলে আসিয়ান, সদস্য রাষ্ট্রগুলো বিপাকে সৌদি পৌঁছেছেন ৪৮৬০৫ জন বাংলাদেশি হজযাত্রী হান্টাভাইরাসে আতঙ্ক নয়, সতর্ক থাকার আহ্বান ডব্লিউএইচও’র ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট ও শপিংমল

৩ আগস্ট শহীদ মিনারে ছাত্রদল-এনসিপি সমাবেশ নিয়ে টানাপোড়েন

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ০৭:৫২:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ০৭:৫২:৪১ পূর্বাহ্ন
৩ আগস্ট শহীদ মিনারে ছাত্রদল-এনসিপি সমাবেশ নিয়ে টানাপোড়েন সংগৃহীত ছবি

জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করবে জাতীয়তাবাদী ছাত্রদল। একই দিনে একই স্থানে সমাবেশের পরিকল্পনা করেছে জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি)। শহীদ মিনারে প্রোগ্রামের জন্য ছাত্রদল আগে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি পেয়েছে, তবে এনসিপি এখনও চূড়ান্ত অনুমোদন পায়নি এবং এ বিষয়ে দুই দলের মধ্যে টানাপোড়েন চলছে।
 

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির জানিয়েছেন, বিষয়টির সমাধানে আলোচনা চলছে এবং আজ বুধবার সংবাদ সম্মেলনের মাধ্যমে সমাবেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। উল্লেখ্য, গত ৩০ জুন রাতে ছাত্রদল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করে, যা জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থান স্মরণে ও ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে নেওয়া হয়।
 

অন্যদিকে, ২৯ জুন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে তারা ৩ আগস্ট শহীদ মিনারে ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ করবেন। তবে এখনও পর্যন্ত দলটি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে অনুষ্ঠান আয়োজনের অনুমতি পায়নি।
 

এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত বলেন, "জায়গা ম্যানেজ হয়েছে কি না এখনো নিশ্চিত নই। আমাদের পার্টির পক্ষ থেকে বিএনপির সঙ্গে আলোচনা হয়েছে। সারাদেশের ৬৪ জেলা থেকে লোক সমাগম হবে এই সমাবেশে, যা ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’-র সমাপ্তি অনুষ্ঠান হিসেবে আয়োজন করা হবে।"
 

ছাত্রদলের সাধারণ সম্পাদক জানান, এনসিপির পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং মঙ্গলবার রাতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এনসিপিকে জায়গা ছাড়া হবে কি না, তা আজকের সংবাদ সম্মেলনে জানানো হবে।
 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দীন আহমদ বলেন, "ছাত্রদল আগে আবেদন করায় তাদের অনুমতি দেওয়া হয়েছে। এনসিপি নেতাদের জানিয়েছি, তারা চাইলে ছাত্রদলের সঙ্গে সমঝোতা করতে পারেন।"


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাম সংকটের দায়ীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

হাম সংকটের দায়ীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী