ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

হাম সংকটের দায়ীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ০১:২৭:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ০১:২৭:২৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
হাম সংকটের দায়ীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী ছবি সংগৃহীত

দেশজুড়ে ছড়িয়ে পড়া হাম সংক্রমণ পরিস্থিতিকে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে তুলনা করে এই সংকটের জন্য দায়ীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

বুধবার (১৩ মে) সকালে সচিবালয়ে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশনের পক্ষ থেকে পোলিও ভ্যাকসিন গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় আগামী জুন মাসের মধ্যে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো কার্যক্রম শুরু হবে বলেও জানান মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম পরিস্থিতি ভয়াবহ রূপ নিলেও সরকার অনেকাংশে তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। দেশের বেশিরভাগ জেলায় টিকাদান কার্যক্রম শেষ হয়েছে এবং বাকি শিশুদেরও দ্রুত টিকার আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, হাম পরিস্থিতি কাটিয়ে ওঠার পর এই সংকটের পেছনে কারা দায়ী ছিল তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

অনুষ্ঠানে সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) আরও গতিশীল করতে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন বাংলাদেশ সরকারকে ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও ভ্যাকসিন অনুদান দেয়।

উল্লেখ্য, সময়মতো টিকা না পাওয়ায় সারাদেশে হাম সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়েছে। অনেক শিশু প্রাণ হারাচ্ছে এই রোগে। হাসপাতালগুলোতে বাড়ছে আক্রান্ত শিশুদের চাপ। ইতোমধ্যে হামজনিত মৃত্যুর সংখ্যা ৪০০ ছাড়িয়েছে বলে জানা গেছে।

বর্তমানে ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় ৯৮ শতাংশ শিশুকে হামের টিকা দেয়া হলেও সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। চিকিৎসকদের মতে, সময়মতো টিকার ঘাটতির কারণেই হাম সারাদেশে মহামারির আকার নিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।