ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দীনের ইন্তেকাল
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মোটরসাইকেল ও ধানবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার জালাল উদ্দীনের মৃত্যু, দলদলী উচ্চ বিদ্যালয় মাঠে গার্ড অব অনার প্রদান
- আপলোড সময় : ১০-১১-২০২৬ ১১:০৯:৪৮ অপরাহ্ন
- আপডেট সময় : ১০-১১-২০২৬ ১১:০৯:৪৮ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৯ বার পঠিত
ছবি: প্রতিনিধি ।ভোলাহাটে ৭১-এর রণাঙ্গনের বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দীন। তাঁর জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানকালে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ, বীরমুক্তিযোদ্ধা ও স্থানীয় জনতার দৃশ্য।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় দলদলী উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শুরুর আগে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদ হোসেন। থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল বারিকের উপস্থিতিতে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
জানাজায় আরও উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা ও বিশিষ্ট চিকিৎসক ডা. মোঃ আশরাফুল হক (চুনু ডাক্তার), সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম লোলো হাজি, সাবেক মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোঃ আফসার হোসেন, দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক চুটুসহ মরহুমের সহযোদ্ধা বীরমুক্তিযোদ্ধাগণ, আত্মীয়-স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণী-পেশার হাজারো মানুষ।
জানাজা শেষে স্থানীয় বীরমুক্তিযোদ্ধাদের উদ্যোগে নির্মিত কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, সহযোদ্ধা বীরমুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। জানাজায় উপস্থিত বীরমুক্তিযোদ্ধা ও স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।