জামিয়া আশরাফিয়ার চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে খেলাফত ছাত্র মজলিসের নেতৃবৃন্দ
নারায়ণগঞ্জের ফতুল্লায় অগ্নিকাণ্ডে ধোঁয়ায় অসুস্থ হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন মাদরাসা শিক্ষার্থীদের দেখতে যান বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ
- আপলোড সময় : ১০-১১-২০২৬ ১০:৩৩:৩৮ অপরাহ্ন
- আপডেট সময় : ১০-১১-২০২৬ ১০:৩৩:৩৮ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১২ বার পঠিত
ছবি: প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় অবস্থিত জামিয়া আশরাফিয়া মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি পরিষদের সদস্য হবীবুল্লাহ মিসবার নেতৃত্বে কেন্দ্রীয় ও নারায়ণগঞ্জ মহানগরীর নেতৃবৃন্দ হাসপাতালে যান। এ সময় তাঁরা চিকিৎসাধীন শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
হাসপাতাল পরিদর্শনকালে নেতৃবৃন্দ চিকিৎসকদের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের চিকিৎসার অগ্রগতি ও সার্বিক শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন। এ সময় তাঁরা অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন।
উল্লেখ্য, সোমবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড-সংলগ্ন শান্তিধারায় অবস্থিত জামিয়া আশরাফিয়া মাদরাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের ফলে সৃষ্ট ঘন ধোঁয়ায় বহু শিক্ষার্থী শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, কয়েকজন শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।