ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রেলওয়ে, পাসপোর্ট অফিস ও সড়কে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান ১৫ বছরের ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার

জামিয়া আশরাফিয়ার চিকিৎসাধীন শিক্ষার্থীদের সব পরীক্ষা-নিরীক্ষা ফ্রি ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদরাসায় অগ্নিকাণ্ডে ধোঁয়ায় অসুস্থ শিক্ষার্থীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে গিয়ে বিনামূল্যে চিকিৎসা ও দুটি মেডিকেল বোর্ড গঠনের ঘোষণা ডা. এম এ মুহিতের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-১১-২০২৬ ১০:৪০:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৬ ১০:৪০:৫১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৮ বার পঠিত
জামিয়া আশরাফিয়ার চিকিৎসাধীন শিক্ষার্থীদের সব পরীক্ষা-নিরীক্ষা ফ্রি ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লার শান্তিধারায় অবস্থিত জামিয়া আশরাফিয়া মাদরাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। অগ্নিকাণ্ডে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।


মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে গিয়ে তিনি এই ঘোষণা দেন।


অগ্নিকাণ্ডের শিকার শিক্ষার্থীদের শয্যা পাশে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ফতুল্লার মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন সব রোগীর সব ধরনের মেডিকেল টেস্ট ও পরীক্ষা-নিরীক্ষা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছে।


আহতদের নিবিড় ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে এরই মধ্যে দুটি আলাদা মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে উল্লেখ করে তিনি জানান, সন্ধ্যার আগেই আরও অন্তত ৩০ জন শিক্ষার্থীকে সুস্থতার ছাড়পত্র দিয়ে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া সম্ভব হবে।


ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে আরও অধিক সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও বলেন, দেশজুড়ে বার্ন ও প্লাস্টিক সার্জারি চিকিৎসাসেবা আরও বিকেন্দ্রীকরণ করা হবে, যাতে জেলা বা স্থানীয় পর্যায়েও দ্রুত এ ধরনের জরুরি সেবা পৌঁছে দেওয়া যায়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।