ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

শাপলা চত্বর হত্যাকাণ্ড: ৫৮ জন নিহতের তথ্য নিশ্চিত, প্রধান আসামি শেখ হাসিনা — ৭ জুন প্রতিবেদন দাখিল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ০১:৪৮:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ০১:৪৮:৫৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৭ বার পঠিত
শাপলা চত্বর হত্যাকাণ্ড: ৫৮ জন নিহতের তথ্য নিশ্চিত, প্রধান আসামি শেখ হাসিনা — ৭ জুন প্রতিবেদন দাখিল সংগৃহীত ছবি
 

২০১৩ সালের ৫ ও ৬ মে হেফাজতে ইসলামের শাপলা চত্বর সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ঢাকাসহ সারা দেশে মোট ৫৮ জন নিহত হয়েছিলেন বলে নিশ্চিত করেছে তদন্ত সংস্থা। এই হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আগামী ৭ জুন এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে।
 

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, ৫ মে দিন ও রাতে শুধু ঢাকায় ৩২ জনের পরিচয় শনাক্ত করা গেছে। পরদিন ৬ মে নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জন নিহত হন। নিহতদের কবর, পরিবারের সদস্যদের সাক্ষ্য এবং ময়নাতদন্তের তথ্যের ভিত্তিতে পরিচয় নিশ্চিত করা হয়েছে। রাজধানীর জুরাইন কবরস্থানে হেফাজতকর্মীদের অনেক লাশ দাফন করা হয়েছিল বলেও তদন্তে উঠে এসেছে।
 

চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনাই এই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী এবং তাঁর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তৎকালীন বাহিনী প্রধান, পুলিশ কমিশনারসহ আরও প্রায় ৩০ জনকে আসামি করা হচ্ছে। এ মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি কেএম শহীদুল হক, বেনজীর আহমেদ এবং গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ আরও অনেকের নাম রয়েছে। প্রসিকিউশন ঘটনাটিকে 'সিস্টেম্যাটিক ক্রাইম' বা পরিকল্পিত অপরাধ হিসেবে দেখছে।
 

এ ছাড়া সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এবং সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রুপার ভূমিকাও খতিয়ে দেখছে প্রসিকিউশন। শাপলা চত্বরের ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে একটি বিতর্কিত প্রতিবেদন তৈরির অভিযোগে ফারজানা রুপাসহ তিনজনকে আগামী ১৪ মে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার প্রায় ৯০ ভাগ তদন্ত ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।