ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি

দ্বিতীয় দফা আলোচনার আগে যুক্তরাষ্ট্রের জন্য পাঁচ শর্ত দিল ইরান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ০১:৪৪:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ০১:৪৬:১১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
দ্বিতীয় দফা আলোচনার আগে যুক্তরাষ্ট্রের জন্য পাঁচ শর্ত দিল ইরান সংগৃহীত ছবি

যুদ্ধ বন্ধে দ্বিতীয় দফা আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্রের জন্য পাঁচটি আস্থা-অর্জনমূলক শর্ত নির্ধারণ করেছে ইরান। এই শর্তগুলো পূরণ না হলে নতুন কোনো আলোচনায় বসবে না তেহরান। মঙ্গলবার (১২ মে) ঘনিষ্ঠ সূত্রের বরাতে এ খবর প্রকাশ করেছে ইরানের ফার্স নিউজ এজেন্সি।
 

সূত্র জানায়, এই শর্তগুলোকে ওয়াশিংটনের সঙ্গে নতুন আলোচনার জন্য 'ন্যূনতম গ্যারান্টি' হিসেবে বিবেচনা করছে তেহরান। ইরানের পাঁচটি শর্ত হলো — সব ফ্রন্টে, বিশেষত লেবাননে যুদ্ধ সম্পূর্ণ বন্ধ করা; ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার; জব্দ করা ইরানি সম্পদ মুক্ত করা; যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান এবং হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌম অধিকারের স্বীকৃতি। ফার্স নিউজের দাবি, যুক্তরাষ্ট্রের ১৪ দফা প্রস্তাবের পাল্টা জবাব হিসেবেই এই পাঁচ শর্ত উপস্থাপন করা হয়েছে এবং মার্কিন প্রস্তাবটিকে 'সম্পূর্ণ একতরফা' বলে প্রত্যাখ্যান করেছে তেহরান।
 

যুদ্ধবিরতির পরেও আরব সাগর ও ওমান উপসাগরে মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকায় ওয়াশিংটনের প্রতি তেহরানের অবিশ্বাস আরও গভীর হয়েছে বলে জানিয়েছে সূত্রটি। পাকিস্তানি মধ্যস্থতাকারীদের কাছে এই বার্তা পাঠিয়েছে ইরান।
 

প্রসঙ্গত, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি জেনেভায় আলোচনা চলাকালীন ইরানে মার্কিন-ইসরাইলি যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনিসহ শীর্ষ কর্মকর্তারা নিহত হন। একই দিনে একটি প্রাথমিক বিদ্যালয়ে মিসাইল হামলায় ১৬৮ শিক্ষার্থীর মৃত্যু হয়, যাকে যুদ্ধাপরাধ বলে ঘোষণা দিয়েছে ইরান। এর প্রতিবাদে ৩৯ দিনে ১০০ দফা পাল্টা হামলা চালায় ইরান। পরে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও আলোচনা ফলপ্রসূ না হওয়ায় হরমুজে নৌ অবরোধ আরোপ করা হয়। এরপর আরেক দফা যুদ্ধবিরতি বাড়ান ট্রাম্প। তবে গত রোববার ইরানের পাঠানো জবাব 'সম্পূর্ণ অগ্রহণযোগ্য' বলে প্রত্যাখ্যান করেছেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।