ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো

ক্রিপ্টো পতনে দ্বিতীয় প্রান্তিকে ২৩৮ মিলিয়ন ডলার লোকসান ট্রাম্প মিডিয়া

ক্রিপ্টোকারেন্সির দরপতনের প্রভাবে ২০২৬ সালের এপ্রিল থেকে জুন সময়ে ট্রাম্প মিডিয়ার লোকসান আগের বছরের তুলনায় ১০ গুণের বেশি হয়েছে।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৮-২০২৬ ১০:৪৯:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৬ ১০:৪৯:৫৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১২৭ বার পঠিত
ক্রিপ্টো পতনে দ্বিতীয় প্রান্তিকে ২৩৮ মিলিয়ন ডলার লোকসান ট্রাম্প মিডিয়া ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিষ্ঠান ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে ২৩ কোটি ৮০ লাখ ডলার লোকসান করেছে। ক্রিপ্টোকারেন্সিসহ গণমাধ্যমের বাইরে বিভিন্ন খাতে ব্যবসা সম্প্রসারণের পর প্রতিষ্ঠানটির এই বড় ধরনের লোকসান হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
 

ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্লাটফর্ম ট্রুথ সোশ্যাল। দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির লোকসান আগের বছরের একই সময়ের তুলনায় ১০ গুণেরও বেশি হয়েছে। এ সময়ে প্রতিষ্ঠানটির আয় হয়েছে ১৭ লাখ ডলার, যা এক বছর আগের তুলনায় ৮৯ শতাংশ বেশি।
 

তবে ক্রিপ্টোকারেন্সির দরপতন প্রতিষ্ঠানটির সামগ্রিক আর্থিক ফলে বড় প্রভাব ফেলেছে। ট্রাম্প মিডিয়া জানিয়েছে, জুনের শেষ নাগাদ তাদের মোট সম্পদের পরিমাণ ছিল ২০০ কোটি ডলার। এর মধ্যে নগদ অর্থ, স্বল্পমেয়াদি বিনিয়োগ ও ডিজিটাল মুদ্রাসহ আর্থিক সম্পদের পরিমাণ প্রায় ১৯০ কোটি ডলার।
 

গণমাধ্যমের পাশাপাশি ক্রিপ্টোকারেন্সি ধারণ, পরিচ্ছন্ন জ্বালানি এবং অন্যান্য খাতে বিনিয়োগের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণের চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। তবে এসব উদ্যোগ থেকে এখনো উল্লেখযোগ্য মুনাফা আসেনি।

টেনএক্স রিসার্চের বিশ্লেষক মার্কাস থিলেনের মতে, ট্রাম্প মিডিয়া এখন অনেকটা একটি গণমাধ্যম প্রতিষ্ঠানকে ঘিরে থাকা ক্রিপ্টোকারেন্সি সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তাঁর মতে, প্রতিষ্ঠানের বড় অংশের লোকসানের পেছনে এই ব্যবসায়িক কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবসায় আবারও বেশি গুরুত্ব দেওয়ার পরিকল্পনা করছে ট্রাম্প মিডিয়া। জুলাইয়ে প্রতিষ্ঠানটি ঘোষণা দেয়, ট্রুথ সোশ্যালে প্রকাশিত পোস্ট ওয়াল স্ট্রিটের ব্যবসায়ীদের কাছে দ্রুত পৌঁছে দেওয়ার একটি নতুন সেবা চালু করা হবে। ট্রাম্প নিজেও নিয়মিত এই প্লাটফর্মে বিভিন্ন ঘোষণা দেন।
 

নতুন সেবাটির মাধ্যমে গ্রাহকরা শেয়ারবাজার ও অন্যান্য বেশি লেনদেন হওয়া সম্পদের কেনাবেচায় তথ্যগত সুবিধা পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে ১০ জনের বেশি গ্রাহক এতে নিবন্ধন করেছেন বলে জানিয়েছেন ট্রাম্প মিডিয়ার অন্তর্বর্তী প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন ম্যাকগার্ন।
 

তবে এই উদ্যোগকে ঘিরে আইনি ও নৈতিক প্রশ্নও উঠেছে। ট্রাম্পের পরিবার এখনো ট্রাম্প মিডিয়ার সংখ্যাগরিষ্ঠ শেয়ারের মালিক হওয়ায় তাঁর প্রকাশ্য বক্তব্য থেকে পরিবারের মালিকানাধীন প্রতিষ্ঠানের সম্ভাব্য আর্থিক লাভের বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
 

সোমবার প্রকাশিত আর্থিক প্রতিবেদনে ট্রাম্প মিডিয়া জানিয়েছে, নতুন সেবাটি ভবিষ্যতে প্রতিষ্ঠানের জন্য নতুন আয়ের উৎস তৈরি করতে পারে। কেভিন ম্যাকগার্নও প্রতিষ্ঠানটির নতুন পর্যায়ে প্রবেশ নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন।

 

 

 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৭

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।