ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো

বেঙ্গালুরুতে দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা

পাঁচ তারকা হোটেলের কক্ষ থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৮-২০২৬ ০১:৫৮:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৬ ০১:৫৮:৩৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯৭ বার পঠিত
বেঙ্গালুরুতে দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা সংগৃহীত ছবি
 

ভারতের বেঙ্গালুরুতে একটি পাঁচ তারকা হোটেলের কক্ষে দুই মেয়েকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন ৪০ বছর বয়সি এক ব্যক্তি। নিহত দুই শিশুর বয়স ১০ ও ৫ বছর। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে হোটেলের টয়লেট থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
 

পুলিশের তথ্য অনুযায়ী, এসজি ইমরান রোববার ৯ আগস্ট সন্ধ্যায় দুই মেয়েকে নিয়ে বেঙ্গালুরুর ওই হোটেলে ওঠেন। পরদিন সোমবার বিকাল ৪টার দিকে হোটেলের পরিচ্ছন্নতাকর্মীরা কক্ষের দরজায় নক করে কোনো সাড়া পাননি। পরে দরজা খুলে তারা বিছানার ওপর দুই শিশুর মরদেহ দেখতে পান। একই কক্ষের টয়লেট থেকে ইমরানকে গলায় ধারালো অস্ত্রের আঘাতসহ গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়।
 

হোটেলের নিরাপত্তাকর্মীরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। পুলিশ প্রাথমিক তদন্তে ধারণা করছে, ইমরান তার দুই মেয়েকে শ্বাসরোধ করে হত্যার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেন।
 

পুলিশের দাবি, ইমরান তার স্ত্রীকে পরকীয়ার সন্দেহ করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সন্তানদের হত্যার পেছনে ওই সন্দেহের কথা উল্লেখ করেছেন বলে পুলিশ জানিয়েছে। তবে এটি হত্যাকাণ্ডের প্রকৃত কারণ কিনা, তা এখনো নিশ্চিত নয়। তদন্তের মাধ্যমে ঘটনার পেছনের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।
 

বেঙ্গালুরু পুলিশের ডেপুটি কমিশনার জিকে মিথুন কুমার জানান, ইমরান দুই মেয়েকে হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে পুলিশ ইমরানের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।