ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো

ইরানের নতুন নিরাপত্তাপ্রধান কে এই মহসেন রেজাই?

সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নতুন সচিব হিসেবে সাবেক আইআরজিসি প্রধানকে নিয়োগ; গুরুত্বপূর্ণ এ পরিবর্তন ঘিরে নজর আন্তর্জাতিক মহলের।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৮-২০২৬ ০৯:২২:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৬ ০৯:২২:০৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৬৪ বার পঠিত
ইরানের নতুন নিরাপত্তাপ্রধান কে এই মহসেন রেজাই? ছবি: সংগৃহীত
ইরানে স্থল হামলা চালালে আমেরিকার হাজার হাজার সৈন্যকে জিম্মি করে প্রত্যেকের বিনিময়ে শতকোটি ডলার আদায় করব। গত এপ্রিলে ঠিক এভাবেই যুক্তরাষ্ট্রকে কড়া হুমকি দিয়েছিলেন ৭১ বছর বয়সী কট্টরপন্থী নেতা মহসেন রেজাই।
 
যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের পাঁচ মাসের মাথায় চরম যুক্তরাষ্ট্রবিদ্বেষী এই যুদ্ধবাজ নেতাকেই নিজেদের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) নতুন সচিব হিসেবে নিয়োগ দিয়েছে ইরান।
 
প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বাধীন এই কাউন্সিলে তিনি মোহাম্মদ বাঘের জোলকাদরের স্থলাভিষিক্ত হলেন। বিদায়ী জোলকাদরকে সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির রাজনৈতিক উপদেষ্টা করা হয়েছে। সামরিক অঙ্গনে দীর্ঘ অভিজ্ঞতার কারণেই খামেনি রবিবার এক ডিক্রির মাধ্যমে রেজাইকে কাউন্সিলে নিজের প্রতিনিধি বানান।
 
যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের শুরুতে বাবা আলী খামেনি নিহত হওয়ার পর গত মার্চে মোজতবা খামেনি দায়িত্ব নিয়েই রেজাইকে সামরিক উপদেষ্টা করেন। যুদ্ধবিরতির ঘোর বিরোধী এই নেতা ১৭ জুনের চুক্তিতেও ওয়াশিংটনের বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ তুলেছিলেন।
 
রেজাইয়ের উত্থান অবশ্য একদিনে হয়নি। কিশোর বয়সেই শাহবিরোধী আন্দোলনে নেমে ১৯৭৩ সালে ‘সাভাক’-এর হাতে বন্দি হন তিনি। তিনি ১৯৭০-এর দশকে রাজতন্ত্রবিরোধী ‘মনসুরুন’ নামে একটি সশস্ত্র গোষ্ঠী গঠনে সহায়তা করেন। সেই সময় রেজাইয়ের সঙ্গে জেল খাটা এই গোষ্ঠীর সদস্যরা পরবর্তীতে আইআরজিসির শীর্ষ নেতৃত্বে উঠে আসেন। অর্থনীতিতে ডক্টরেটধারী ও প্রেসিডেন্ট পদে নিয়মিত লড়া এই নেতা রাইসির অধীনে অর্থনৈতিক ভাইস প্রেসিডেন্টও ছিলেন।
 
বিপ্লবের পর আইআরজিসিতে যোগ দিয়ে মাত্র ২৭ বছর বয়সেই কমান্ডার হন তিনি। ইরান-ইরাক যুদ্ধসহ টানা ১৬ বছর নেতৃত্ব দিয়ে বাহিনীর স্থল, নৌ ও বিমান সক্ষমতা বাড়ান। তবে ১৯৮৬ সালের রক্তক্ষয়ী ‘কারবালা-৪’ অভিযানকে ২০১৮ সালে এক টুইটে ‘শত্রুদের ধোঁকা দেওয়ার কৌশল’ বলায় প্রবীণ সেনা ও শোকাহত পরিবারগুলোর তীব্র তোপের মুখে পড়েছিলেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।