জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলায় ভাষণ দেবেন তিনি। সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে দেশে ফেরার কথা রয়েছে।
পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ৩৫ জন থাকছেন। তাদের মধ্যে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত রয়েছেন। দুই রাজনৈতিক দলের নেতাও সফরসঙ্গী হচ্ছেন।
জাতিসংঘে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন ও জবাবদিহিতা, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, প্রযুক্তির ন্যায়সঙ্গত ব্যবহার ও বহুপক্ষীয় ব্যবস্থার সংস্কারের বিষয় তুলে ধরবেন। রোহিঙ্গা সংকটও সফরের আলোচনায় গুরুত্ব পাবে।
এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম ভাষণ। একই অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন।
জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান
২৪ সেপ্টেম্বর বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী ৩৫ জন
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২০-০৯-২০২৬ ০৫:০২:১৪ অপরাহ্ন
- আপডেট সময় : ২০-০৯-২০২৬ ০৫:০২:১৪ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১৪ বার পঠিত
ছবি সংগৃহীত
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর