ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো

পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ

জাতিসংঘের অধিবেশনে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রশংসা করে গণতান্ত্রিক যাত্রার কথা তুলে ধরলেন আহমেদ আযম খান
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৯-২০২৬ ০১:৪৯:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৬ ০১:৪৯:৩৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৬ বার পঠিত
পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ ছবি সংগৃহিত
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিহাস সৃষ্টি করেছেন। তাঁর দাবি, জাতিসংঘে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার বিষয়টি তুলে ধরেছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে তাঁতী দল আয়োজিত এক সমাবেশে অংশ নিয়ে এসব কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণের জন্য তাঁকে ধন্যবাদও জানান তিনি। সমাবেশে বিরোধী দলের উদ্দেশে আহমেদ আযম খান বলেন, জ্বালাও-পোড়াওয়ের আন্দোলনে না গিয়ে দেশের উন্নয়নে একসঙ্গে কাজ করা উচিত। তাঁর অভিযোগ, বিরোধী দল সংসদের বাইরে থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড জনগণ পছন্দ করছে না বলেও মন্তব্য করেন তিনি। ক্ষমতায় যাওয়ার লক্ষ্যে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি না করে বিরোধী দলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, বর্তমান সরকার জনগণের নির্বাচনে নির্বাচিত হয়েছে এবং হুমকি দিয়ে সরকারকে ফেলে দেওয়া সম্ভব নয়। সরকারের ভূমিকা প্রসঙ্গে আহমেদ আযম খান বলেন, সরকার দেশ শাসনের পরিবর্তে জনগণকে সেবা দেওয়ার দায়িত্ব পালন করছে। তাঁর বক্তব্য অনুযায়ী, সরকার সঠিকভাবে দেশ পরিচালনা করতে ব্যর্থ হলে জনগণ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে তার জবাব দেবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।