ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো

যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে যুদ্ধ ভারত মহাসাগর পর্যন্ত ছড়াতে পারে

নতুন হামলার ক্ষেত্রে সংঘাতের পরিধি বাড়ার হুঁশিয়ারি সামরিক উপদেষ্টার
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৯-২০২৬ ০১:২৭:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৬ ০১:২৭:৪৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৮ বার পঠিত
যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে যুদ্ধ ভারত মহাসাগর পর্যন্ত ছড়াতে পারে ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্র নতুন করে ইরানে হামলা চালালে চলমান সংঘাতের পরিধি ভারত মহাসাগর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ সতর্কতা দেন।
 

সাফাভি বলেন, সংঘাত ইতোমধ্যে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি থেকে লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। যুক্তরাষ্ট্র বা ইসরায়েল নতুন করে ইরানের স্থাপনা বা জাতীয় স্বার্থে হামলা চালালে যুদ্ধের নতুন ফ্রন্ট আরও বিস্তৃত হয়ে ভারত মহাসাগর বা এর বাইরেও যেতে পারে।
 

তিনি জানান, সম্ভাব্য বিভিন্ন পরিস্থিতি মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী পরিকল্পনা প্রস্তুত রেখেছে। নতুন করে হামলা হলে সংঘাতের ভৌগোলিক পরিসর পরিবর্তিত হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
 

সাফাভি বিশেষভাবে লোহিত সাগর ও বাব আল-মান্দেবকে সম্ভাব্য নতুন সংঘাতের কেন্দ্র হিসেবে উল্লেখ করেন। এসব সামুদ্রিক পথ আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ হওয়ায় সংঘাত ছড়িয়ে পড়লে জাহাজ চলাচল ও সরবরাহব্যবস্থায় প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হতে পারে।
 

এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেবিও নতুন করে হামলা হলে যুদ্ধের ‘ভূগোল’ ও সামরিক কৌশল পরিবর্তনের কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, সম্ভাব্য নতুন সংঘাতের জন্য ইরান নতুন অস্ত্র ও লক্ষ্যবস্তু নির্ধারণ করেছে।

 

ইরানের সর্বশেষ হুঁশিয়ারিটি এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনার পাশাপাশি কূটনৈতিক যোগাযোগও চলছে। ২৩ সেপ্টেম্বর ইরান জানিয়েছিল, কাতারের মধ্যস্থতায় ওয়াশিংটনের সঙ্গে কূটনীতি পুনরুজ্জীবিত করার শর্ত নিয়ে বার্তা বিনিময় হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।