ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো

ছাত্রদল না থাকলে জামায়াত-শিবির ফের ‘গুপ্ত’: রাশেদ খান

ফেসবুক পোস্টে জামায়াত-শিবিরের রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৯-২০২৬ ০১:৫৮:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৬ ০১:৫৮:৩২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২১ বার পঠিত
ছাত্রদল না থাকলে জামায়াত-শিবির ফের ‘গুপ্ত’: রাশেদ খান ছবি সংগৃহিত
ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও ‘গুপ্ত’ অবস্থায় নিয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। ফেসবুক পোস্টে রাশেদ খান দাবি করেন, অতীতে ছাত্রলীগের ভয়ে যারা আত্মগোপনে ছিল বা ছাত্রলীগের পরিচয়ে টিকে ছিল, তারাই এখন ছাত্রদলকে পিটিয়ে রাজশাহী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাঁর ভাষ্য, ছাত্রদল রাজপথে না থাকলে ছাত্রলীগ আবারও জামায়াত-শিবিরকে ‘গুপ্ত’ করে দিতে পারে। তিনি আরও অভিযোগ করেন, বিরোধী দল হিসেবে থেকেই জামায়াত-শিবির সরকারি দলের নেতাকর্মীদের ওপর হামলা করে এলাকা ছাড়তে বাধ্য করতে চাইছে। ভবিষ্যতে ক্ষমতায় গেলে তাদের ভূমিকা কী হতে পারে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। জামায়াত-শিবিরের রাজনৈতিক অবস্থান নিয়েও সমালোচনা করেন রাশেদ খান। তাঁর দাবি, বিরোধী দলে থেকেও দলটি ‘মজলুম’ অবস্থান থেকে ‘জালিমের’ ভূমিকায় চলে গেছে। তিনি এ ক্ষেত্রে আওয়ামী লীগের অতীত রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করেন। রাশেদ খান আরও দাবি করেন, জামায়াত-শিবির শেখ হাসিনার অনুসৃত রাজনৈতিক পথের দিকে এগোচ্ছে। তাঁর ভাষ্য, বিএনপিকে শান্তিতে দেশ পরিচালনা করতে না দেওয়ার বিষয়ে শেখ হাসিনা অতীতে যে অবস্থান নিয়েছিলেন, জামায়াত-শিবিরও একই ধরনের পথ অনুসরণ করছে। জামায়াত-শিবিরের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে না রাখলে তারা ভবিষ্যতে আরও কঠোর হয়ে উঠতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।