ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো

হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের প্রস্তাব ইরানের

শর্ত পূরণ হলে আলোচনা শুরুর প্রস্তাব দিয়েছে তেহরান
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৯-২০২৬ ১২:৩২:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৬ ১২:৩২:৫৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৭ বার পঠিত
হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের প্রস্তাব ইরানের সংগৃহীত ছবি
 

যুক্তরাষ্ট্রের কাছে সাত দিনের একটি প্রস্তাব দিয়েছে ইরান। প্রস্তাবের শর্তগুলো পূরণ হলে সাত দিনের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনা শুরু করতে প্রস্তুত তেহরান। নিউইয়র্কে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
 

আরাগচি বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে এই প্রস্তাব পাঠানো হয়েছে। এতে নির্ধারিত শর্তগুলো পূরণ করা হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে এবং চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে আলোচনা শুরু হবে। প্রস্তাবটির বড় অংশ জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া একটি সমঝোতা স্মারকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেও জানান তিনি।
 

ইরানি কর্মকর্তাদের আগের বক্তব্য অনুযায়ী, প্রস্তাবের শর্তগুলোর মধ্যে রয়েছে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার, জব্দ করা ইরানি সম্পদ ছাড় এবং বিভিন্ন ফ্রন্টে চলমান যুদ্ধ বন্ধ করা।
 

এদিকে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট এক মধ্যস্থতাকারীর বরাতে সিবিএস জানিয়েছে, আলোচনার পরিবেশ ইতিবাচক হলেও তা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এর আগে জানিয়েছিলেন, আলোচনায় এখনো বড় কোনো অগ্রগতি হয়নি।
 

কূটনৈতিক প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। সম্ভাব্য যুদ্ধবিরতি এবং পরবর্তী আলোচনার কাঠামো নিয়ে সমঝোতায় পৌঁছানোই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
 

তবে হরমুজ প্রণালি পুনরায় চালুর আগে ইরান ও যুক্তরাষ্ট্রের কে কোন পদক্ষেপ নেবে, সেটিই আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। ইরানের প্রস্তাবের বিষয়ে এখনো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।