মহেশখালীর ভাসমান টার্মিনালে কার্গো থেকে এলএনজি ট্রান্সফার শুরু হওয়ায় দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।
শুক্রবার ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলা এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, কক্সবাজারের মহেশখালী ভাসমান টার্মিনালে আমদানিকৃত কার্গো থেকে এলএনজি ট্রান্সফার কার্যক্রম শুরু হয়েছে। এর ফলে আরএলএনজিসহ সামগ্রিক গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।
এর আগে বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর পেট্রোবাংলা জানিয়েছিল, মহেশখালী এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমদানিকৃত এলএনজি কার্গো থেকে ভাসমান টার্মিনালে এলএনজি স্থানান্তর প্রক্রিয়া ব্যাহত হচ্ছিল। এর প্রভাবে স্বাভাবিক সময়ের তুলনায় আরএলএনজি এবং সামগ্রিক গ্যাস সরবরাহ কিছুটা কমে যায়।
পেট্রোবাংলা জানিয়েছিল, বঙ্গোপসাগরের আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে দ্রুত এলএনজি ট্রান্সফার কার্যক্রম স্বাভাবিক হবে এবং এর সঙ্গে গ্যাস সরবরাহ পরিস্থিতিও স্বাভাবিক হয়ে আসবে।
মহেশখালীতে এলএনজি ট্রান্সফার শুরু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ব্যাহত কার্যক্রম ফের শুরু হওয়ায় কমছে সরবরাহ সংকট
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২৫-০৯-২০২৬ ১১:২৩:০৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৫-০৯-২০২৬ ১১:২৩:০৬ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪১ বার পঠিত
ছবি সংগৃহীত
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর