ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে

ঢাকা-গোপালগঞ্জ রুটে কাল থেকে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন

কম খরচে নিরাপদ যাতায়াত এবং ব্যবসা-বাণিজ্যে গতি আসার প্রত্যাশা স্থানীয়দের, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্যরা
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ১১:৪৮:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ১১:৪৮:৩১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৪৭ বার পঠিত
ঢাকা-গোপালগঞ্জ রুটে কাল থেকে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন ছবি: সংগৃহীত
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল ১০ আগস্ট থেকে ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। রাজধানীর সঙ্গে সরাসরি রেল যোগাযোগ চালু হওয়ায় গোপালগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে।
 
নতুন এই রেল যোগাযোগের ফলে কম খরচে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের পাশাপাশি গোপালগঞ্জের ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতিতে গতি আসবে বলে আশা করছেন স্থানীয়রা।
 
দীর্ঘদিন ধরে সড়কপথে দুর্ঘটনার ঝুঁকি, যানজট, বেশি ভাড়া এবং সময়ের অপচয় মেনেই ঢাকায় যাতায়াত করতে হতো গোপালগঞ্জের বাসিন্দাদের। নতুন ট্রেন সার্ভিস চালু হলে এসব ভোগান্তি অনেকটাই কমবে বলে মনে করছেন যাত্রীরা।
 
শুধু গোপালগঞ্জ নয়, রেল যোগাযোগের এই সুবিধা পাবেন পার্শ্ববর্তী পিরোজপুর ও বাগেরহাটের মানুষও। তবে ট্রেনের সময়সূচি আরও পরিবর্তন করা হলে জেলার মানুষ বেশি উপকৃত হতেন বলে মত স্থানীয়দের।
 
গোপালগঞ্জ কৃষিপ্রধান এলাকা হওয়ায় এখানকার বিপুল পরিমাণ শাক-সবজি, দেশীয় মাছসহ বিভিন্ন কৃষিপণ্য ট্রেনে কম খরচে রাজধানীতে পাঠানো সম্ভব হবে। এতে কৃষকরা ঢাকার বাজারে পণ্য বিক্রি করে তুলনামূলক ভালো দাম পাবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। একই সঙ্গে স্থানীয় অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
 
বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, আগামী ১০ আগস্ট দুপুর ৩টা ১৩ মিনিটে ‘অভিযাত্রী কমিউটার’ ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশে ছেড়ে যাবে। ট্রেনটি গোপালগঞ্জে পৌঁছাবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে।
 
ফেরার পথে ট্রেনটি গোপালগঞ্জ থেকে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে রাত ১০টা ২৫ মিনিটে।
 
ট্রেন চালুর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন গোপালগঞ্জের সর্বস্তরের মানুষ। তাদের আশা, নতুন এই রেলসেবা শুধু যাতায়াতের ভোগান্তি কমাবে না, বরং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও নতুন গতি আনবে।
 
এদিকে ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে কাশিয়ানী উপজেলার মহেশপুর নতুন রেলস্টেশনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।