ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল লঞ্চভাড়া

প্রথম ১০০ কিলোমিটারে ২৩ পয়সা ও পরবর্তী দূরত্বে ২০ পয়সা করে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৯-২০২৬ ০৩:২৮:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৬ ০৩:২৮:২৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৭ বার পঠিত
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল লঞ্চভাড়া ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার যাত্রীবাহী লঞ্চের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে ভাড়া ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাড়ানো হয়েছে। একই সঙ্গে লঞ্চের সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে।

 

বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে লঞ্চভাড়া বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেন সড়ক ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
 

মন্ত্রী জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও পরিচালন ব্যয় বেড়ে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে নৌযান মালিকরা ১৫ শতাংশ ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছিলেন। তবে যাত্রীদের ওপর চাপ কমাতে সরকার ৭ দশমিক ৫৪ শতাংশ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
 

শেখ রবিউল আলম বলেন, ভাড়া বাড়ানো সরকারের কাম্য নয়। তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে ভাড়া সমন্বয়ের প্রয়োজন হয়েছে। যাত্রীদের দুর্ভোগ বিবেচনায় নিয়ে সর্বনিম্ন ভাড়া যতটা সম্ভব কম রাখার চেষ্টা করা হয়েছে বলেও জানান তিনি।
 

এর আগে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর যাত্রীবাহী লঞ্চের ভাড়া বাড়ানোর দাবি জানিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলেন মালিকরা। তাঁদের দাবিতে দূরত্বভেদে ৫১ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ভাড়া বৃদ্ধির প্রস্তাব করা হয়েছিল।
 

মালিকদের প্রস্তাবে প্রথম ১০০ কিলোমিটারের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৯৫ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৪৫ পয়সা এবং পরবর্তী প্রতি কিলোমিটারে ২ টাকা ৫২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ২ পয়সা করার কথা বলা হয়েছিল। দাবি অনুযায়ী ভাড়া না বাড়ালে জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারেরও প্রস্তাব দিয়েছিলেন তাঁরা।
 

তবে মালিকদের চাওয়া হারের তুলনায় কম ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন হারে প্রথম ১০০ কিলোমিটার ও এর পরবর্তী দূরত্বে আলাদা করে ভাড়া সমন্বয় করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।