ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

উপাচার্যের পদত্যাগ ও পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে তৃতীয় দিনেও শাটডাউন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ০১:৪০:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ০১:৪০:১৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫০ বার পঠিত
উপাচার্যের পদত্যাগ ও পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে তৃতীয় দিনেও শাটডাউন সংগৃহীত ছবি
 

উপাচার্যের পদত্যাগ ও শিক্ষকদের দীর্ঘমেয়াদে আটকে থাকা পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে টানা তৃতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। সোমবার (১১ মে) শুরু হওয়া এই কর্মসূচি বুধবারও অব্যাহত থাকায় বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ হয়ে গেছে এবং প্রশাসনিক কার্যক্রমেও চলছে পূর্ণ অচলাবস্থা। প্রশাসনিক দায়িত্বে থাকা শিক্ষকরাও তাদের কাজ থেকে বিরত রয়েছেন।
 

আন্দোলনরত শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক পদোন্নতি ও নিয়োগ কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বারবার দাবি জানিয়েও কোনো সমাধান না মেলায় তারা এই কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন। অন্যদিকে উপাচার্য ড. তৌফিক আলম বলেছেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বিধানের বাইরে গিয়ে পদোন্নতি দেওয়ার এখতিয়ার তাঁর নেই। শিক্ষকরা পুরোনো নিয়মে পদোন্নতি চাইছেন, যা সম্ভব নয় বলে জানান তিনি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বলেও জানান উপাচার্য।
 

এদিকে টানা শাটডাউনে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। তারা জানান, ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকায় তাদের শিক্ষাজীবনে বড় ক্ষতি হচ্ছে এবং দ্রুত সমস্যার সমাধান চান তারা। উল্লেখ্য, বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি শুরু হচ্ছে এবং ক্যাম্পাস খুলবে আগামী মাসের প্রথম সপ্তাহে। তবে দাবি পূরণ না হলে ঈদের ছুটির পরও শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।