ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে

এমপিওভুক্ত শিক্ষকদের মে মাসের বেতন ও উৎসব ভাতার বিল জমার নির্দেশ মাউশির

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-০৫-২০২৬ ০৩:১৯:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৬ ০৩:১৯:০৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৩৫ বার পঠিত
এমপিওভুক্ত শিক্ষকদের মে মাসের বেতন ও উৎসব ভাতার বিল জমার নির্দেশ মাউশির ছবি সংগৃহীত
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন ও ঈদুল আজহার উৎসব ভাতার বিল দ্রুত জমা দেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সোমবার (১১ মে) প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৩ মের মধ্যে প্রতিষ্ঠান প্রধানদের ইএমআইএস সিস্টেমের ‘MPO-EFT’ মডিউলে লগইন করে বিল সাবমিট করতে হবে।

মাউশি জানিয়েছে, শিক্ষক-কর্মচারীদের বেতন সরাসরি ব্যাংক হিসাবে পাঠানো হবে। তাই সঠিক তথ্য দিয়ে বিল দাখিলের দায়িত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদেরই নিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেউ অতিরিক্ত অর্থ গ্রহণ করলে তা সরকারি কোষাগারে জমা দিতে হবে। এছাড়া ভুল তথ্য থাকলে সংশোধনের পর পরবর্তীতে বিল জমা দেওয়ার সুযোগ দেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।