ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোট শুরু, ১৪ পদে প্রতিদ্বন্দ্বিতায় ৪০ প্রার্থী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ১১:৪৭:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ১১:৪৭:২৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৩ বার পঠিত
সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোট শুরু, ১৪ পদে প্রতিদ্বন্দ্বিতায় ৪০ প্রার্থী ছবি সংগৃহীত

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচনে দুই দিনব্যাপী ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ১০টায় সমিতির মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়, যা বিকেল ৫টা পর্যন্ত চলবে (দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি)।
 

এ নির্বাচনে সভাপতি, সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির মোট ১৪টি পদে ভোট হচ্ছে। এতে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ভোটার রয়েছেন ১১ হাজার ৯৭ জন আইনজীবী। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি দেশের আইনজীবীদের অন্যতম গুরুত্বপূর্ণ পেশাজীবী সংগঠন হওয়ায় এই নির্বাচন আইন অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করে।
 

বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে সভাপতি পদে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহ-সভাপতি পদে মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান, সম্পাদক পদে মোহাম্মদ আলী এবং কোষাধ্যক্ষ পদে মো. জিয়াউর রহমান প্রার্থী হয়েছেন। এছাড়া সহ-সম্পাদক ও সদস্য পদে একাধিক প্রার্থী এ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 

অন্যদিকে, জামায়াতে ইসলামী সমর্থিত সবুজ প্যানেল থেকে সভাপতি পদে আবদুল বাতেন প্রার্থী হয়েছেন। সহ-সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ ও অন্যান্য পদেও দলটির একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 

এনসিপি সমর্থিত লাল-সবুজ প্যানেল সভাপতি পদে প্রার্থী না দিলেও সম্পাদক, সহ-সম্পাদক ও সদস্য পদে প্রার্থী দিয়েছে। পাশাপাশি বিভিন্ন প্যানেলের বাইরে স্বতন্ত্রভাবেও কয়েকজন প্রার্থী সভাপতি, সম্পাদক ও সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একটি নির্বাচন উপকমিটি দায়িত্ব পালন করছে। সংশ্লিষ্টরা আশা করছেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে এবং এর মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন হবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।