ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো

দেশকে স্বাবলম্বী করতে অন্তত দুই বছর লাগবে: তথ্যমন্ত্রী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ০১:২১:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ০১:২১:২৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫০ বার পঠিত
দেশকে স্বাবলম্বী করতে অন্তত দুই বছর লাগবে: তথ্যমন্ত্রী ছবি সংগৃহীত

দেশের বর্তমান ভঙ্গুর অর্থনীতি থেকে ঘুরে দাঁড়িয়ে স্বাবলম্বী হতে অন্তত দুই বছর সময় প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, অতীত সরকারের লুটপাট ও অর্থনৈতিক অনিয়মের প্রভাব এখনো দেশের অর্থনীতিতে বড় চাপ সৃষ্টি করে রেখেছে।

বুধবার (১৩ মে) সকালে রাজধানীর উত্তরায় আয়োজিত মাসব্যাপী ইসলামি প্রতিযোগিতা ‘আলোকিত মাহে রমাদান’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের সময়ে সংঘটিত লুটপাটের দায় এখন জনগণকেই বহন করতে হচ্ছে। ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে পুনর্গঠন করে দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করতে বর্তমান সরকারের কমপক্ষে দুই বছর সময় লাগবে।

তিনি আরও বলেন, আগামী দুই বছর দেশে শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ স্থিতিশীল পরিস্থিতি ছাড়া অর্থনৈতিক পুনরুদ্ধার সম্ভব নয়।

জহির উদ্দিন স্বপন জানান, বর্তমান সরকার প্রায় ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা উত্তরাধিকারসূত্রে পেয়েছে। প্রতি বছর প্রায় ৫ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করতে হচ্ছে। অন্যদিকে দেশের বার্ষিক রপ্তানি আয় প্রায় ৪০ বিলিয়ন ডলার এবং রেমিট্যান্স আয় ২০ থেকে ২২ বিলিয়ন ডলারের মধ্যে সীমাবদ্ধ রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি এখনও ব্যাপকভাবে আমদানিনির্ভর। প্রতি বছর ৬০ থেকে ৭০ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করতে হওয়ায় ঘাটতি অর্থনীতি ও বাজেট সংকটের চাপ মোকাবিলা করতে হচ্ছে সরকারকে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।