ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর

ঢাবির সিকিউরিটি গার্ড ছাত্রদলের যুগ্ম সম্পাদক, কমিটি নিয়ে বিতর্ক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ১০:৪৪:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ১০:৪৪:১৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
ঢাবির সিকিউরিটি গার্ড ছাত্রদলের যুগ্ম সম্পাদক, কমিটি নিয়ে বিতর্ক জুলহাস মিয়া। সংগৃহীত ছবি
 

ছাত্রদলের ঢাকা মহানগর পূর্ব শাখার পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদকের পদ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হলের একজন সিকিউরিটি গার্ড। ঘটনাটি জানাজানি হওয়ার পর সংগঠনের ভেতরে ও বাইরে তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
 

গত ৪ এপ্রিল ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটি অনুমোদন পায়। পরে ২ মে সংগঠনের ফেসবুক পেজে কমিটির তালিকা প্রকাশিত হলে যুগ্ম সাধারণ সম্পাদক পদে জুলহাস মিয়ার নাম দেখা যায়। অনুসন্ধানে জানা যায়, জুলহাস মিয়া বর্তমানে ঢাবির কার্জন হলের প্রধান ফটকে চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে কর্মরত।
 

জুলহাস মিয়া নিজে জানান, ছোটবেলা থেকে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় ২০১৭ সালে চাকরিতে যোগ দেওয়ার পরেও সংশ্লিষ্টতা বজায় রাখেন। দীর্ঘদিনের পরিচিত নেতাদের কাছে একটি সম্মানসূচক পদের জন্য আবেদন করেন এবং ছয় মাস আগে মহানগর পূর্বের সহসভাপতি আক্তার হোসেনের কাছে সিভি জমা দেন। তবে কমিটিতে উল্লিখিত জুলহাস মিয়া যে তিনিই, সে বিষয়ে নিজেই নিশ্চিত নন বলে দাবি করেছেন।
 

সংগঠনের নেতারা অবশ্য স্বীকার করেছেন যে ব্যক্তিটি জুলহাস মিয়াই, তবে তাঁর পেশাগত পরিচয় তাঁরা আগে জানতেন না বলে দাবি করেছেন। সাধারণ সম্পাদক হান্নান মজুমদার জানান, কমিটিতে একাডেমিক সনদ যাচাই করা হয় এবং জুলহাস একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কাগজপত্র জমা দিয়েছিলেন। এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন ধরেননি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।