ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

বিমান সংকটে ঢাকা-বরিশাল রুটে ফ্লাইট সাময়িক বন্ধ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ০২:১২:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ০২:১২:১১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২১ বার পঠিত
বিমান সংকটে ঢাকা-বরিশাল রুটে ফ্লাইট সাময়িক বন্ধ ছবিঃ সংগৃহীত

উড়োজাহাজের স্বল্পতার কারণ দেখিয়ে বাংলাদেশ বিমান ঢাকা-বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ করেছে। শুক্রবার থেকে রুটে বিমান চলাচল বন্ধ রয়েছে। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দ্রুত সময়ের মধ্যে পুনরায় ফ্লাইট চালু করা হবে।
 

১৯৯৫ সালে বরিশাল বিমানবন্দর আনুষ্ঠানিক উদ্বোধনের পর থেকে বরিশাল-ঢাকা রুটে ফ্লাইট চলাচল শুরু হয়। পরবর্তীতে নানা কারণে একাধিকবার এই রুটে বিমান চলাচল বন্ধ হয়ে ছিল। পদ্মা সেতু উদ্বোধনের পর যাত্রী সংখ্যা কমে যাওয়ার অজুহাতে ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ফ্লাইটের সংখ্যা কমিয়ে সপ্তাহে মাত্র তিনদিন চালানো হচ্ছিল। এরপর উড়োজাহাজ সংকটকে ভিত্তি করে রুটের ফ্লাইট সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।
 

ফ্লাইট পরিচালনায় যুক্ত এক কর্মকর্তা, নাম প্রকাশ না করার শর্তে, জানান, উড়োজাহাজের কম থাকার কারণে বরিশালসহ দুটি রুটে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে ঢাকা-বরিশাল রুটে ফ্লাইট বন্ধ রাখার চিন্তা নেই। দুটি উপযুক্ত উড়োজাহাজ পাওয়ার সঙ্গে সঙ্গেই রুটে বিমান চলাচল আবার শুরু হবে।
 

সূত্রের তথ্য অনুযায়ী, বাংলাদেশ বিমানেরএস- একেডিনম্বরের বিমান বৃহস্পতিবার বিকেলে ৬০ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে বরিশাল বিমানবন্দরে অবতরণ করে। সন্ধ্যা সোয়া ৬টায় একই বিমান ৬৫ জন যাত্রী নিয়ে ঢাকায় ফিরে যায়। বর্তমানে রুটে কোনো বেসরকারি বিমান যাত্রী পরিবহন করছে না।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।