ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

রংপুরে চার খুন: দুই আসামির ডিএনএ মিলেছে জব্দ করা আলামতে

সিআইডির ফরেনসিক পরীক্ষায় মিল, তদন্ত শেষে দেওয়া হবে অভিযোগপত্র

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-১০-২০২৬ ০৭:০৬:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৬ ০৭:০৭:৩৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৫ বার পঠিত
রংপুরে চার খুন: দুই আসামির ডিএনএ মিলেছে জব্দ করা আলামতে ছবি সংগৃহীত

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় জব্দ করা আলামতে গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএর মিল পাওয়া গেছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানিয়েছে, ফরেনসিক পরীক্ষায় পাওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে তাদের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে বলে তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন সিআইডির রংপুর অফিসের বিশেষ পুলিশ সুপার সুমিত চৌধুরী। তিনি জানান, ঘটনাস্থল থেকে জব্দ করা ৩৫টি আলামতের মধ্যে কামড়ানো খেজুর, খেজুরের বিচি, কামড়ানো শসা ও সিগারেটের অবশিষ্টাংশে পাওয়া ডিএনএর সঙ্গে সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ নমুনার মিল পাওয়া গেছে। এসব আলামতে দুই পুরুষের ডিএনএর উপস্থিতি শনাক্ত হয়েছে।

এর আগে, যমুনা টেলিভিশনে এ-সংক্রান্ত সংবাদ প্রচারের পর গত ২০ সেপ্টেম্বর রংপুর কেন্দ্রীয় কারাগারে থাকা দুই আসামিকে ডিএনএ নমুনা সংগ্রহের জন্য ঢাকায় সিআইডির প্রধান কার্যালয়ে নেওয়া হয়। ঘটনার ১২ দিন পর তিন দফায় জব্দ করা আলামত পরীক্ষার জন্য সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছিল। পরীক্ষায় কয়েকটি আলামতে পুরুষের ডিএনএর উপস্থিতি পাওয়ার পর সিদ্ধার্থ ও মুগ্ধের নমুনা সংগ্রহ করে সেগুলোর সঙ্গে মিলিয়ে দেখা হয়।

উল্লেখ্য, গত ২১ আগস্ট ভোররাতে রংপুর নগরীর মাছুয়াপাড়ায় নিজ বাড়িতে খুন হন রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগামী ও ছেলে প্রিয়ম চক্রবর্তী। এ ঘটনায় সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতে তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

রংপুর মহানগর পুলিশ কমিশনার মাহবুবুর রশিদ জানান, সিআইডির পরীক্ষার মাধ্যমে মামলাটিতে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তথ্য পাওয়া গেছে। প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শেষ করে এ মামলার অভিযোগপত্র দেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।