ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

বিমান দুর্ঘটনা: ৬ জনের অবস্থা সংকটাপন্ন, ১৩ জন কেবিনে স্থানান্তরিত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ১১:৩১:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ১১:৩৩:০৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪২ বার পঠিত
বিমান দুর্ঘটনা: ৬ জনের অবস্থা সংকটাপন্ন, ১৩ জন কেবিনে স্থানান্তরিত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় বর্তমানে ৮ জন রোগী আইসিইউতে রয়েছেন। তাদের মধ্যে ৬ জনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এছাড়া, শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় ১৩ জনকে নেওয়া হয়েছে কেবিনে।

আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন। এ সময় তার সঙ্গে ইনস্টিটিউটের সিনিয়র চিকিৎসকরা উপস্থিত ছিলেন। ডা. নাসির বলেন, আমাদের এ মুহূর্তে রক্তের কোনো প্রয়োজন নেই। স্কিন ডোনেশনও আমরা আপাতত নিচ্ছি না। আমাদের পর্যাপ্ত পরিমাণ স্কিন ব্যাংকে আছে। লাগলে সেখান থেকে ব্যবহার করতে পারব। বিকাশ-নগদে অনেকে টাকা পাঠাতে চাইছেন সেগুলোরও প্রয়োজন নেই। বাচ্চাদের জন্য সমস্ত খরচ সরকার থেকে সরবরাহ করা হচ্ছে।

রোগীদের সর্বশেষ শারীরিক অবস্থা জানিয়ে তিনি বলেন, এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪২ জন। গতকাল ক্রিটিক্যাল রোগীর ৮ জনের একটি তালিকা আমরা দিয়েছিলাম। দুজন মারা যাওয়ায় সেটা এখন ৬ জনে এসে দাঁড়িয়েছে। গত দু’দিনে আমরা ১৩ জন রোগীকে কেবিনে স্থানান্তর করতে পেরেছি। এটি আমাদের জন্য একটি ভালো খবর। তাদের মধ্যে অনেককে আমরা দুই একদিনের মধ্যে বাসায় পাঠাতে পারব।

তিনি আরও বলেন, সংকটাপন্ন ছয়জনের মধ্যে তিনজনের অবস্থা কিছুটা ভালো হলেও বাকি তিনজনের অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাদের ব্যাপারে আলোচনা হয়েছে, ইতোমধ্যে সে বিষয়ে চিকিৎসাও শুরু হয়েছে। পরিচালক বলেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে চিকিৎসা সহায়তার আশ্বাস পেয়েছি। আমরা কোনো দেশকে আলাদাভাবে দেখছি না। বাচ্চাদের জন্য যাদের পরামর্শ ভালো মনে হচ্ছে, সেটাই নিচ্ছি। আমাদের দেশে যারা চিকিৎসক রয়েছেন, তাদের মধ্যেও কোনো মতবিরোধ নেই। আমরা যা করছি, সবই বাচ্চাদের ভালোর জন্য। তিনি বলেন, ভারত থেকে ইতোমধ্যে প্রতিনিধি দল এসেছে। চীনের প্রতিনিধি দল এখনো পৌঁছেনি। তবে রোগীদের কেস সামারি নিয়ে জুমে কথা হয়েছে।

চীন থেকে আজ রাতে পাঁচ জনের একটি বিশেষজ্ঞ দল আসবে। ভারতের প্রতিনিধি দল আমাদের কেস সামারি দেখেছেন, তারা কিছু মতামত দিয়েছেন। আমরা বোর্ডের সঙ্গে সেগুলো নিয়ে আলোচনা করেছি। যেগুলো রোগীদের জন্য ভালো মনে হচ্ছে, সেগুলোই গ্রহণ করছি।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।