শরীয়তপুরের নড়িয়ায় জাল দলিলের মাধ্যমে জমি বিক্রির চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নড়িয়া উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রির সময় জালিয়াতি ধরা পড়লে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ভেদরগঞ্জের ইকরকান্দি গ্রামের ইয়াসমিন বেগম, তার দুই ভাই ইকরাম সরদার ও সুরুজ সরদার। সংশ্লিষ্ট সূত্র জানায়, জাল দলিলের ভিত্তিতে জমির নামজারি ও খাজনা খারিজ করে তা বিক্রির চেষ্টা করা হচ্ছিল। নড়িয়ার বাসিন্দা রতন সরদার জমিটি কেনার জন্য ব্যাংক ও অন্যান্য মাধ্যমে ২২ লাখ ৬০ হাজার টাকা অগ্রিম দেন।
দলিল রেজিস্ট্রির আগে কাগজপত্র পুনরায় যাচাই করতে গিয়ে সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কর্মচারীরা দেখতে পান, নামজারির ভিত্তি হিসেবে ব্যবহৃত মূল দলিলটি জাল। পরে তিনজনকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়
রতন সরদারের অভিযোগ, সংশ্লিষ্ট দলিল লেখক ও ভেন্ডাররা কাগজপত্র সঠিক বলে নিশ্চিত করার পর তিনি টাকা দেন। নড়িয়া থানার ওসি আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। জালিয়াতির সঙ্গে ভূমি অফিস বা দলিল লেখকদের কোনো চক্র জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
নড়িয়ায় জাল দলিলে জমি বিক্রির চেষ্টা, আটক ৩
রেজিস্ট্রির সময় জালিয়াতি ধরা পড়ে, ২২ লাখ ৬০ হাজার টাকা দেওয়ার দাবি ক্রেতার
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ০৯:৩২:০৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ০৯:৩২:০৯ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ২৩ বার পঠিত
ছবি সংগৃহীত
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর