ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ডুয়েটে সমকামিতায় সম্পৃক্ততার অভিযোগে ৫ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ১০:৫০:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ০১:৫৪:১৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৮ বার পঠিত
ডুয়েটে সমকামিতায় সম্পৃক্ততার অভিযোগে ৫ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার ছবি: সংগৃহীত
সমকামিতার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) পাঁচ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত ৫ শিক্ষার্থীদের বিচার ও বিশ্ববিদ্যালয় হতে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে ক্যাম্পাসে বৃহষ্পতিবার বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থীরা।
 
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রের বিরুদ্ধে সমকামিতায় জড়িত থাকার অভিযোগ এনে শিক্ষার্থীরা কর্তৃপক্ষের কাছে আবেদন করে। ২২ জুলাই ডুয়েটের পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সমকামিতার অভিযোগের সঠিক তদন্ত এবং ক্যাম্পাসে সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখার স্বার্থে অভিযুক্ত শিক্ষার্থীদের সাময়িকভাবে হল থেকে বহিষ্কার করা হলো । বহিষ্কৃত ছাত্রদের মধ্যে কাজী নজরুল ইসলাম (কেএনআই) হলের ৩জন এবং শহীদ তাজউদ্দীন আহমদ (এসটিএ) হলের ২জন ছাত্র রয়েছেন।
 
ডুয়েটের পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে ওই ৫ ছাত্রের বিরুদ্ধে সমকামিতার অভিযোগ পাওয়া যায়। বিষয়টির সঠিক তদন্ত এবং ক্যাম্পাসে সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখার স্বার্থে অভিযুক্ত শিক্ষার্থীদের সাময়িকভাবে হল থেকে বহিষ্কার করা হলো।
 
এদিকে বৃহষ্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমকামিতার সঙ্গে অভিযুক্ত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় হতে স্থায়ীভাবে বহিষ্কার ও তাদের বিচারের দাবীতে ক্যাম্পাসে বিক্ষোভ করে। 
 
শিক্ষার্থীদের দাবি, ডুয়েটে সমকামিতা ছড়িয়ে পড়েছে। মাত্র পাঁচজনকে বহিষ্কার করা হয়েছে। শিক্ষার্থীরা ছয় মাস ধরে তথ্য-প্রমাণ সংগ্রহ করে জেনেছে যে, সমকামী ৩০ থেকে ৪০ জন।
 
বৃহস্পতিবার এ ব্যাপারে ডুয়েটের পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি মিটিংয়ে আছি। পরে আমি আপনাকে বিস্তারিত জানাতে পারব।’

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।