ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ

এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশের চালান যুক্তরাষ্ট্রের বদলে চীনে

স্টিলথ প্রযুক্তির এফ-৩৫ যুদ্ধবিমানের রাডার ফাঁকি দেওয়ার ক্যানোপি বা স্বচ্ছ ছাদের একটি চালান হংকংয়ে চলে যাওয়ার পর যৌথ তদন্ত শুরু করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় ও কংগ্রেস।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৯-২০২৬ ০৪:২১:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৬ ০৪:২১:১৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১১ বার পঠিত
এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশের চালান যুক্তরাষ্ট্রের বদলে চীনে ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়া থেকে স্টিলথ প্রযুক্তির এফ-৩৫ যুদ্ধবিমানের যুদ্ধবিমানের স্পর্শকাতর যন্ত্রাংশের একটি চালান যুক্তরাষ্ট্রে যাওয়ার বদলে চীনের হাতে গেছে। আর এমন ঘটনার পর তদন্তে নেমেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়। গত শুক্রবার সংবাদমাধ্যম পলিটিকো এ তথ্য জানায়।
 
ওই চালানে যুদ্ধবিমানের একটি ক্যানোপি বা স্বচ্ছ ছাদ রয়েছে। যা এটির স্টিলথ সিস্টেমের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ।
 
অস্ট্রেলিয়া থেকে এ চালানটি যুক্তরাষ্ট্র থেকে অস্ট্রেলিয়া আনা হচ্ছিল মধ্যস্থতাভোগী প্রতিষ্ঠানের মাধ্যমে। কিন্তু সেগুলো যুক্তরাষ্ট্রে না গিয়ে গেছে চীনের স্বায়ত্বশাসিত অঞ্চল হংকংয়ে।
 
যদিও মার্কিনিরা বলেছে, বর্তমানে এগুলো কোথায় এবং কার কাছে আছে তা স্পষ্ট নয়। কিন্তু তারাই আশঙ্কা করছে চীন এগুলো পেয়েছে।
 
এ ঘটনার পর প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং কংগ্রেসের যৌথ তদন্ত শুরু হয় গত জুনে। যা এখনো চলছে।
 
যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তারা নিখোঁজ যন্ত্রাংশগুলো উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। এরসঙ্গে এটির তদন্ত এবং ভবিষ্যতে যেন এ ঘটনা না ঘটে সেটি নিশ্চিতে কাজ করা হচ্ছে।
 
এফ-৩৫ যুদ্ধবিমানের যে কেনোপি বা স্বচ্ছ ছাদ রয়েছে, এটি শুধুমাত্র একটি সাধারণ ছাদ নয়। এটি ককপিটের ওপর বসানো একটি গম্ভুজ সদৃশ আবরণ। এটির ওপর রাডারকে ফাঁকি দেওয়ার স্বচ্ছ পদার্থ ব্যবহার করা হয়েছে। এফ-৩৫ যে রাডারে ধরা পড়ে না, এটির কেনোপি তার অন্যতম কারণ।
 
তবে রাডারকে ফাঁকি দেওয়ার যে স্বচ্ছ পদার্থ ব্যবহার করা হয় এটি সময়ের সাথে সাথে খারাপ হয়ে যেতে পারে। ফলে এগুলো পরিবর্তনের প্রয়োজন হয়।
 
যুক্তরাষ্ট্র নিজেদের ও মিত্রদের জন্য এখন পর্যন্ত ১ হাজার ৩০০টি এফ-১৫ যুদ্ধবিমান তৈরি করেছে।
 
সূত্র: পলিটিকো

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।