ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ হামলার দাবি হুথিদের

সংঘাত বাড়ার মধ্যে গত এক সপ্তাহে ৩০০ হামলার দাবিও করেছে গোষ্ঠীটি
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ১০:২৪:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ১০:২৪:০০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩২ বার পঠিত
ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ হামলার দাবি হুথিদের ছবি সংগৃহীত

ইয়েমেনে নিজেদের নিয়ন্ত্রিত এলাকায় গত ২৪ ঘণ্টায় সৌদি আরব ২৬টি বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে হুথি গোষ্ঠী। বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে এসব হামলা হয়েছে বলে হুথি নেতাদের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

হুথিদের দাবি, ইয়েমেনে নতুন করে সংঘাত তীব্র হওয়ার পর তাদের নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় সৌদি বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে। এর আগে শুক্রবার গোষ্ঠীটি দাবি করে, গত এক সপ্তাহে তাদের নিয়ন্ত্রিত এলাকায় সৌদি হামলার সংখ্যা ৩০০-তে পৌঁছেছে।

এদিকে সৌদি সমর্থিত ইয়েমেন সরকার জানিয়েছে, শুক্রবার তাইজ প্রদেশের আল ওয়াজিয়াহ জেলায় সংঘর্ষে তাদের বাহিনীর হাতে ৩০ জন হুথি যোদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬০ জনের বেশি। নতুন করে সংঘাত ছড়িয়ে পড়া এলাকাগুলোর মধ্যে আল ওয়াজিয়াহ অন্যতম।

সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে লড়াইয়ের পাশাপাশি শুক্রবার রাজধানী সানায় বড় বিক্ষোভ হয়েছে। এতে হাজারো মানুষ অংশ নিয়ে হুথিদের প্রতি সমর্থন এবং সৌদি আরবের বিরোধিতা করেন।

হুথিরা ইয়েমেনের আরও বিস্তীর্ণ এলাকা, বিশেষ করে লোহিত সাগরের উপকূলীয় অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে বলে জানা গেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল মান্দেব প্রণালি নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
 

সৌদি আরবের দাবি, হুথিদের একটি ড্রোন ভূপাতিত করার পর তাইফ গভর্নরেটে একজন নিহত হয়েছেন। অন্যদিকে হুথি সমর্থিত গণমাধ্যমের দাবি, তাইজ ও আবস শহরে সৌদি বিমান হামলায় কয়েকজন নিহত হয়েছেন। এসব দাবির স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
 

সংঘাতের প্রভাব আন্তর্জাতিক নৌ চলাচলেও পড়ছে। বাব আল মান্দেব প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ বাড়ায় যুক্তরাষ্ট্র পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। গত সপ্তাহের শেষ দিকে ওমানের রাজধানী মাসকাটে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে হুথি প্রতিনিধিদের বৈঠক হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেখানে হুথিরা সৌদি আরবের সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন জাহাজে হামলা না করার বিষয়ে আশ্বাস দিয়েছে বলে জানা গেছে।
 

সৌদি আরব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুথিদের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানালেও ওয়াশিংটন এখনো তাতে সাড়া দেয়নি। ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে নতুন কোনো সামরিক ফ্রন্টে জড়িয়ে পড়া নিয়ে যুক্তরাষ্ট্র সতর্ক অবস্থানে রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
 

ইয়েমেন ও আশপাশের অঞ্চলে পরিস্থিতির অবনতির মধ্যে লোহিত সাগরে ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশন অপারেশন অ্যাসপাইডস সতর্কতা বাড়িয়েছে। ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস জানিয়েছেন, হুথিদের সৌদি আরবের ওপর হামলা গ্রহণযোগ্য নয় এবং এটি বৈশ্বিক অর্থনীতির জন্য ঝুঁকি তৈরি করছে।
 

তিনি আরও জানান, ইয়েমেনে সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা নিয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে আলোচনা করেছেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।