ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ

ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, কিশোর আহত

হাজীগঞ্জে কাজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ইয়াছিনের
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৯-২০২৬ ১০:৪৭:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৬ ১০:৫৬:৩৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩১ বার পঠিত
ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, কিশোর আহত ছবি— সংগৃহীত
চাঁদপুরের হাজীগঞ্জে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ইয়াছিন হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ছায়েম নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জের বাকিলা এলাকার বলাই বাবুর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত ইয়াছিন উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের আলমগীর বেপারীর ছেলে। তিনি মা ছাবিনা ইয়াসমিনের সঙ্গে নানাবাড়িতে থেকে বড় হয়েছেন। বাকিলা এলাকার ত্রিমোহনা থিম পার্কে কাজ করতেন তিনি। পার্কের সত্বাধিকারী আল আমিন জানান, কাজ শেষে বাড়ি ফেরার সময় দুর্ঘটনার শিকার হন ইয়াছিন। প্রায় সাত বছর ধরে তিনি পার্কটিতে কাজ করছিলেন এবং তার আয়ে মায়ের ভরণপোষণ চলত।
 
দুর্ঘটনায় আহত ছায়েমের বাম হাত গুরুতর জখম হয়েছে। সে পার্ক সংলগ্ন এলাকার আক্তার হোসেনের ছেলে। গুরুতর অবস্থায় তাকে রাতেই ঢাকায় রেফার করা হয়েছে।
 
হাজীগঞ্জ থানার ওসি মো. আব্দুল মান্নান দুর্ঘটনা ও ইয়াছিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।