ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ

ইয়েমেনে সংঘর্ষে ৩০ হুথি নিহত, আহত ৬০ জনের বেশি

তায়েজের আল ওয়াজিয়াহ এলাকায় ২৪ ঘণ্টায় সংঘর্ষ ও বিমান হামলার দাবি
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৯-২০২৬ ১০:৩৫:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৬ ১০:৫৬:৫৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৩ বার পঠিত
ইয়েমেনে সংঘর্ষে ৩০ হুথি নিহত, আহত ৬০ জনের বেশি ছবি— সংগৃহীত
ইয়েমেনের তায়েজ প্রদেশের পশ্চিমাঞ্চলের আল ওয়াজিয়াহ জেলায় গত ২৪ ঘণ্টায় সংঘর্ষ ও বিমান হামলায় ৩০ হুথি যোদ্ধা নিহত এবং ৬০ জনের বেশি আহত হয়েছে বলে দাবি করেছে ইয়েমেনি সেনাবাহিনী। শুক্রবার ১৮ সেপ্টেম্বর দেশটির সশস্ত্র বাহিনীর মিডিয়া সেন্টারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
 
ইয়েমেনি সেনাবাহিনীর একটি সামরিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, পশ্চিম তায়েজের বিভিন্ন যুদ্ধক্ষেত্রে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে সরাসরি সংঘর্ষ হয়। একই সময়ে ইয়েমেনি যুদ্ধবিমান হুথিদের সামরিক যান ও জমায়েত লক্ষ্য করে হামলা চালায় বলে দাবি করা হয়েছে।
 
এর আগে ইয়েমেনি সেনাবাহিনী জানিয়েছিল, তায়েজ ও লোহিত সাগরের উপকূলীয় শহর মোখায় হুথিদের রসদ সরবরাহের পথ এবং সামরিক অবস্থানগুলো লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তায়েজসহ দেশটির কয়েকটি এলাকায় সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে সংঘর্ষ নতুন করে তীব্র হয়েছে।
 
তবে নিহত ও আহতের এই সংখ্যা ইয়েমেনি সেনাবাহিনীর দাবি। হুথিদের পক্ষ থেকে এ দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।