ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম

দেশে কার্ড ব্যবহারকারী ৫ কোটি ২৪ লাখ, লেনদেনও বেড়েছে ১০৮%

পাঁচ বছরে ডেবিট, ক্রেডিট ও প্রি-পেইড কার্ডের ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৯-২০২৬ ০৭:৪৭:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৬ ০৭:৪৭:৩৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৬ বার পঠিত
দেশে কার্ড ব্যবহারকারী ৫ কোটি ২৪ লাখ, লেনদেনও বেড়েছে ১০৮% ছবি সংগৃহিত
দেশে কার্ডভিত্তিক লেনদেনের পরিধি দ্রুত বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২১ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত পাঁচ বছরে দেশে ডেবিট, ক্রেডিট ও প্রি-পেইড কার্ডের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। একই সময়ে এসব কার্ডের মাধ্যমে মাসিক লেনদেনের পরিমাণও বেড়েছে ১০৮ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, ২০২১ সালের আগস্টে দেশে বিভিন্ন ধরনের কার্ড ছিল ২ কোটি ৬৫ লাখ ৯৩ হাজার। পাঁচ বছর পর ২০২৬ সালের জুলাইয়ে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ২৪ লাখ ১৪ হাজারে। কার্ডের সংখ্যা বাড়ার পাশাপাশি লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২১ সালের আগস্টে কার্ডের মাধ্যমে মাসিক লেনদেন ছিল ২২ হাজার ৭৮৮ কোটি টাকা। ২০২৬ সালের জুলাইয়ে তা বেড়ে হয়েছে ৪৭ হাজার ৪৮০ কোটি টাকা। কার্ডের ধরনভেদে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে প্রি-পেইড কার্ডে। ২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত প্রি-পেইড কার্ডের সংখ্যা বেড়েছে ১৬৮ শতাংশ। একই সময়ে ডেবিট কার্ডের সংখ্যা ৩৬ শতাংশ এবং ক্রেডিট কার্ডের সংখ্যা ২৮ শতাংশ বেড়েছে। বাংলাদেশি কার্ডধারীদের বিদেশে ব্যবহারও উল্লেখযোগ্য। জুলাই মাসে বিদেশে বাংলাদেশি কার্ড দিয়ে মোট ৯৮৪ কোটি ৭০ লাখ টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে ক্রেডিট কার্ডে ৫২৫ কোটি ৯০ লাখ, ডেবিট কার্ডে ৪০১ কোটি ১০ লাখ এবং প্রি-পেইড কার্ডে ৫৭ কোটি ৮০ লাখ টাকা লেনদেন হয়েছে। বিদেশে বাংলাদেশি ক্রেডিট কার্ড ব্যবহারে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে যুক্তরাষ্ট্রে, যার পরিমাণ ৯৩ কোটি ১০ লাখ টাকা। এরপর রয়েছে থাইল্যান্ড, যুক্তরাজ্য ও সিঙ্গাপুর। অন্যদিকে, জুলাইয়ে বিদেশি নাগরিকরা বাংলাদেশে বিদেশে ইস্যু করা কার্ড ব্যবহার করে ২৩৪ কোটি ৩০ লাখ টাকার লেনদেন করেছেন। বাংলাদেশ ব্যাংকের বিশ্লেষণে বলা হয়েছে, কার্ড ব্যবহারের এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশে ডিজিটাল লেনদেনের বিস্তার এবং আর্থিক অন্তর্ভুক্তির সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ সূচক।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।