ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ

মানসিক অবসাদে ভুগে রেকর্ড সংখ্যক ইসরায়েলি সেনার আত্মহত্যা

ইসরায়েলি দৈনিক হারেৎজের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম ৭ মাসেই ২৫ জন সেনাসদস্য আত্মহত্যা করেছেন; গাজা ও লেবানন অভিযানে অংশ নেওয়া এসব সেনার মধ্যে মানসিক সমস্যায় আক্রান্তের হারও আশঙ্কাজনকভাবে বেড়েছে।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৯-২০২৬ ০২:৫৭:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৬ ০২:৫৭:০৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৩ বার পঠিত
মানসিক অবসাদে ভুগে রেকর্ড সংখ্যক ইসরায়েলি সেনার আত্মহত্যা ছবি: সংগৃহীত
গাজা যুদ্ধে ফিলিস্তিনের নিষ্পাপ শিশুদের হত্যা করে উন্মাদ হয়ে আত্মহত্যা করছে বর্বর আগ্রাসী ইসরায়েলি সেনাসদস্যরা। তাদের মধ্যে আত্মহত্যার এই প্রবণতা দিন দিন বাড়ছে।

মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের দৈনিক হারেৎজ।

সেনাবাহিনীর বরাত দিয়ে হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত ৭ মাসে মোট ২৫ জন ইসরায়েলি সেনাসদস্য আত্মহত্যা করেছেন। খবর আনাদোলু এজেন্সির।

এই ২৫ জনের মধ্যে ১৬ জন ছিলেন কর্মরত (অ্যাক্টিভ-ডিউটি) এবং ৯ জন সদ্য অবসরপ্রাপ্ত। এই অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের সবাই গাজায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) অভিযানে অংশ নিয়েছিলেন।

পৃথক এক প্রতিবেদনে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল সেভেন জানিয়েছে, আগস্ট-সেপ্টেম্বর মাসে আত্মহত্যা করেছেন অন্তত ৩ জন ইসরায়েলি সেনা। এর মধ্যে সর্বশেষ আত্মহত্যার ঘটনাটি ঘটেছে গত ১৪ সেপ্টেম্বর। 

সেদিন ইসরায়েলের মধ্যাঞ্চলীয় একটি এলাকার বাড়ি থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ইসরায়েলের সামরিক পুলিশ ইতোমধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের সশস্ত্র হামলার পরের দিন ৮ অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ।

দুই বছরের সেই ভয়াবহ অভিযানে গাজায় ‍নিহত হয়েছেন ৭০ হাজারেরও বেশি ফিলিস্তিনি এবং আহত হয়েছেন প্রায় ১ লাখ ৭৪ হাজার জন। 

২০২৫ সালের ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাসের সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি করলেও এখনও গাজা থেকে সম্পূর্ণ সেনাপ্রত্যাহার করেনি ইসরায়েল।

এদিকে গাজায় যুদ্ধবিরতির ৬ মাস অতিক্রান্ত হওয়ার আগেই চলতি ২০২৬ সালের মার্চ থেকে লেবাননে অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। সে অভিযান এখনও চলছে।

গত ফেব্রুয়ারি মাসে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগের একটি সূত্র থেকে জানা গিয়েছিল, গত ২ বছরে মানসিক সমস্যায় ভোগা ইসরায়েলি সেনাদের সংখ্যায় উল্লম্ফন ঘটেছে। 

সূত্র জানিয়েছিল, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে মানসিক সমস্যার কারণে চিকিৎসা গ্রহণকারী সেনাদের সংখ্যা ছিল ১১ হাজার। কিন্তু তার মাত্র ২ বছরের মধ্যে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে মানসিক সমস্যায় আক্রান্ত সেনাদের সংখ্যা পৌঁছায় ৩১ হাজারে।

বর্তমানে ইসরায়েলের প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর প্রায় ৩৮ শতাংশ সদস্য কোনো না কোনো ধরনের মানসিক সমস্যায় ভুগছে বলে আশঙ্কা করছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।